সকাল ৯টা থেকে সুপ্রিম কোর্টে শুনানি শুরুর পরামর্শ বিচারপতি ললিতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বাচ্চারা সকাল সাতটায় স্কুল যেতে পারলে, আদালতে শুনানি কেন সকাল সকাল শুরু হবে না। আদালতে শুনানি শুরু হোক সকাল নটা থেকে।

সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (UU Lalit), এই পরামর্শ দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন শীত-গ্রীষ্ম-বর্ষায় যে সব ছেলে-মেয়েরা স্কুলে যায়, তাদের প্রসঙ্গ। বিচারপতি বলেন, বাচ্চারা সকাল সাতটার মধ্যে স্কুলে যেতে পারলে কেন সুপ্রিম কোর্টের শুনানি সকাল সকাল শুরু হবে না? আগামীদিনে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে সর্বোচ্চ আদালতে (Supreme Court) শুনানি শুরু করা দরকার। প্রথম পর্বে শুনানি চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। মাঝে আধ ঘণ্টার মধ্যাহ্নভোজের (Lunch break) বিরতি। ফের, বেলা ১২টা থেকে শুরু হোক শুনানি। শুনানি দুপুর ২টো পর্যন্ত বজায় রাখা হোক। এর ফলে, বিকেলে অতিরিক্ত সময় পাওয়া যাবে। সেই সময় বিচারপতিরা নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন।

বর্তমানে সুপ্রিম কোর্টে সপ্তাহে পাঁচদিন খোলা, সোম থেকে শুক্র (Monday through Friday) । শুনানি শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। চলে বিকেল ৪টে পর্যন্ত। মাঝে দুপুর ১টা থেকে দুপুর ২টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি (Lunch break) । দেশের ভাবী প্রধানবিচারপতির সুপারিশ সমর্থন করেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। তিনি প্রস্তাব সমর্থন করতে গিয়ে বলেন, ‘আমার মনে হয়, সকাল সাড়ে ৯টাতেই আমাদের সকলের বসা উচিত।’ অন্যদিকে,বিচারপতি উদয় উমেশ ললিত বলেন, ‘আমাদের বসা উচিত সকাল সাড়ে ৯টায়। বাচ্চারা সকাল ৭টায় স্কুলে যেতে পারে, আমরা কেন সকাল ৯টা থেকে কাজ শুরু করতে পারি না?’

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার