‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির আত্মজীবনী ‘Belonging: A Journey Of Love’। আর সেই বই প্রকাশিত হতেই বিস্ফোরণ ঘটেছে কংগ্রেসের অন্দরেই। একাধিক বিষয় নিয়ে মুখ নিজের আত্মজীবনীতে আলোকপাত করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। কংগ্রেস জমানার অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণবের মতপার্থক্য ছিল। এই কথা জানিয়ে সোনিয়া নিজের আত্মজীবনীতে লিখেছেন- ‘২০১০ সালে সেই ব্যাপারে আমার কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি (প্রণব)। মনে পড়ছে, এরপরই তিনি আমাকে চমকে দেন একটি পরামর্শ দিয়ে। দাবি করেন, শীর্ষ পদে পরিবর্তন দরকার। আমি বুঝতে পেরেছিলাম উনি ইঙ্গিতে আমাকে ওঁর বহুদিনের আকাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা বলতে চাইছেন। আমি আস্তে আস্তে বিষয়টা বলতে দিয়েছিলাম। উনি হয়তো তাতে অসন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু আমাকে কখনও বুঝতে দেননি।’

প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা ছিল সেই কথা নিজের আত্মজীবনীতে উল্লেখ করেছেন সোনিয়া। তারপরেই কংগ্রেসের মধ্যেই বিরোধ দেখা গিয়েছে। বইয়ের একটি অংশ পোস্ট করে প্রয়াত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘এতে চমকে ওঠার কী আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কি কোনও অপরাধ? বিশেষ করে যখন সেই উচ্চাকাঙ্ক্ষার পিছনে থাকে রাজনীতি ও শাসনকার্যে কয়েক দশকের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং এক অসাধারণ মেধা?’ যে কোনও যোগ্য রাজনীতিবিদেরই এমন উচ্চাকাঙ্ক্ষা থাকে।’

আরও পডুন: অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

প্রণব কন্যা শর্মিষ্ঠা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেই আরও লিখেছেন, ‘বংশানুক্রমিক অধিকারের সুবাদে কেউ তাঁকে কোনও পদ, এমনকি প্রধানমন্ত্রীর পদও থালায় সাজিয়ে দেয়নি।’ সোনিয়া নিজের আত্মজীবনীতে একাধিক বিষয়ে লিখেছেন। যার পাতা ধীরে ধীরে উল্টোতে শুরু হয়েছে।

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক