অবশেষে বেঙ্গালুরু পাড়ি দিলেন রয় কৃষ্ণ, আসন্ন আইএসএলে নামবেন নীল জার্সিতে

২০০৯ সালে ভারতীয় ফুটবলে আমন্ত্রণ ঘটে রয়কৃষ্ণর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সেটা ২০০৯ সাল। ভারতীয় ফুটবল লিগে আমন্ত্রণ ঘটেছিল রয় কৃষ্ণর (Roy Krishna) । প্রথম সই করেন এটিকেতে। লাল-সাদা জার্সিতে আইএসএল চ্যাম্পিয়ন হন। এটিকে (ATK) মোহন বাগান ছাড়ার পর থেকে রয় কৃষ্ণ ছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে। ফিজির এই স্ট্রাইকার (Striker)  কোথায় যাচ্ছে, কোন টিমে যোগ দিচ্ছে, তা নিয়ে তৈরি হয় একাধিক প্রশ্ন। তাঁর সবুজ-মেরুন (Mohun Bagan) ছাড়ার অবাক হয়েছিলেন বাগান সমর্থকরা। তারকা স্ট্রাইকারের বিদায়ে মন খারাপ হয়ে যায় ভক্তদের। গঙ্গাপারের ক্লাবের (Mohun Bagan) সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হতেই তাঁকে পেতে বেঙ্গালুরুর পাশাপাশি আসরে নামে কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড (North East United)। শোনা যায়, কৃষ্ণ নাকি ফিরিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রস্তাবও। আবার পুরনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে ফেরার সম্ভাবনাও প্রবল হয়েছিল তাঁর। তবে সবশেষে বাজি জিতলেন সুনীল ছেত্রীরাই।

চলতি মরসুমে লিগের প্রথম চারে থাকতে ব্যর্থ হয় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাই, এবছর তারা সময় থাকতে থাকতে ঘর গোছাতে শুরু করেছে। আর রয় কৃষ্ণকে ফিরে পাওয়ায় তাদের পাল্লা অনেকটাই যে ভারী হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। রয় কৃষ্ণর (Roy Krishna)আগে  ক্লাব সই করায় জাভি হার্নান্ডেজ এবং প্রবীর দাসকে। পাশাপাশি দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে চুক্তির (Contract) মেয়াদ তারা বাড়িয়েছে। আগামী মরশুমে প্রাক্তন দুই মোহনবাগানি কৃষ্ণা ও প্রবীর এবার জুটি বেঁধে খেলবেন বেঙ্গালুরুর জার্সিতে।আইএসএল কেরিয়ারে ৬০ ম্যাচে ৩৬ গোল করেন রয় কৃষ্ণ।

আরও পড়ুন শর্ত না মানলে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নয়: ইমামির ডিরেক্টর

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম