দমকল মামলায় এখনও জমা পড়েনি হলফনামা, পিএসসিকে জরিমানা হাইকোর্টের

১০ হাজার টাকা জরিমানা করা হয় পিএসসিকে। হলফনামা জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয় আরও ২ সপ্তাহ। পরবর্তী শুনানি হবে ৩ সপ্তাহ পরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দমকল (FIRE BRIGADE) নিয়োগ মামলায় আদালতের নির্দেশ ছিল পাবলিক সার্ভিস কমিশন (PSC) জমা দেবে হলফনামা। তবে পিএসসি সেই হলফনামা জমা দেয়নি। তা জমা দেওয়ার জন্য সময় চেয়েছে আরও। সোমবার হাইকোর্টের (HIGH COURT) ডিভিশন বেঞ্চ ১০ হাজার টাকা জরিমানা করে পিএসসিকে। জরিমানা দেওয়ার শর্তে আরও ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে পিএসসিকে।

সোমবার হরিশ ট্যাণ্ডনের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল দমকল নিয়োগ মামলার। পরবর্তী শুনানি হবে তিন সপ্তাহ পরে। বিচারপতিরা বলেন, বারবার শুনানি পেছানো উচিৎ নয়। মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তা বলার পরেই ১০ হাজার টাকা জরিমানা করেন পিএসসিকে। হলফনামা জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয় আরও ২ সপ্তাহ। সেই সঙ্গে দেড় হাজার পদে নিয়োগের ওপর বাড়ানো হয় অন্তর্বর্তী স্থগিতাদেশ। মেয়াদ বেড়েছে আরও ৪ সপ্তাহ।

উল্লেখ্য, ১৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পিএসসি। এই নিয়োগের লিখিত পরীক্ষা হয় ২০১৮ সালে। তারপরে হয় মৌখিক পরীক্ষা। নিয়োগে বেনিয়ম হয়েছে বলে কয়েকজন চাকুরিপ্রার্থী মামলা করেছিলেন। মামলা করা হয়েছিল রাজ্য ট্রাইব্যুনালে। পরে এই মামলা আসে হাইকোর্টে। অভিযোগ ছিল, জেনারেল প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল রিজার্ভেশন তালিকায়। আরও অভিযোগ, ভুল ছিল কয়েকটি প্রশ্নে। তার সমাধান করা হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন চাকুরিপ্রার্থী লিখিত পরীক্ষায় পেয়েছেন একই নম্বর। নিজেদের পছন্দের প্রার্থীকে মৌখিক পরীক্ষায় দেওয়া হয়েছে বেশি নম্বর।

এবার অশোকনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক