রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের রিলস তৈরি করতে গিয়ে কেউ যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা কল্পনাও করা কঠিন! খাস কলকাতার বুকে এবার রিলসের নেশায় এক যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল কয়েক জন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, গড়ফা থানার অন্তর্গত হালতুর লেনিননগরে। এই ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন স্থানীয়রা। অভিযোগ, এক যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী, গোটা ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করা হয়েছিল রিলস বানানোর জন্য। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরও দুই নাবালককে।

ঘটনাটি গত ২৭ অক্টোবরের। অভিযোগ, সেদিন কাজ সেরে বাড়ি ফিরছিলেন ১৮ বছরের ওই যুবক । পথে হালতুর লেনিননগর এলাকার পুকুরপাড়ে কয়েক জন যুবক তাঁকে ডেকে নেয়। এরপর তাঁকে একটি সিমেন্টের বেঞ্চে বসানো হয়। আক্রান্ত যুবকের দাবি, প্রথমে তাঁকে জোর করে পেট্রল খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি বুঝতে পেরে বাধা দেন। এরপর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করা হচ্ছিল বলেও দাবি আক্রান্তের। জ্বলন্ত অবস্থাতেই কোনওক্রমে সেখান থেকে ছুটে পালিয়ে প্রাণে বাঁচেন ওই যুবক। তবে আগুনে তাঁর শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

আক্রান্তের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়ফা থানার পুলিশ। তদন্তে নেমে অর্ঘ্য-সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নাবালককেও আটক করা হয়েছে। আক্রান্ত যুবকের বয়ান অনুযায়ী, সেদিন কাজ সেরে ফেরার পথে অভিযুক্তরা তাঁকে ডেকে নেয়। পুকুরপাড়ে বসিয়ে মদের পেগ তৈরি করে দেওয়া হয়। কিন্তু সেই পানীয়তে পেট্রল মেশানো রয়েছে বলে সন্দেহ হয় তাঁর। এরপর তাঁকে হেলমেট পরিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু কেন এমন ভয়ঙ্কর ঘটনা? আক্রান্ত যুবকের দাবি, প্রায় ছ’মাস আগে অভিযুক্তদের একজন তাঁর কাছে ৫০০ টাকা পেত। সেই টাকা তিনি মিটিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও পুরনো রাগ থেকে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রিলস তৈরির জন্যই গোটা ঘটনাটি ভিডিও করা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আজ থেকেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩