ওয়াটার পিউরিফায়ার থেকে জল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রী, চাঞ্চল্য

বাঁকড়া মিশ্রপাড়া শিক্ষাকেন্দ্রের ঘটনা। জখম নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী। ওই নাবালিকার নাম আরফিন পারভিন। বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রী (STUDENT)। বিদ্যুৎ চালিত ওয়াটার পিউরিফায়ার থেকে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সে। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বাঁকড়া মিশ্রপাড়া শিক্ষাকেন্দ্রের ঘটনা। জখম নাবালিকা চতুর্থ শ্রেণির ছাত্রী। ওই নাবালিকার নাম আরফিন পারভিন। জানা গিয়েছে দুপুর ১২ টা নাগাদ স্কুলের ফ্রিজার- ওয়াটার পিউরিফিয়ারে বোতলে জল ভরার জন্য এসেছিল বছর নয়ের ওই ছাত্রী। ওয়াটার পিউরিফায়ারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট (ELECTRIC SHOCKED) হয় ছাত্রী। ছিটকে পড়ে বেশ কিছু দূরে। যন্ত্রণায় ছটফট করতে থাকে নাবালিকা। তা দেখতে পেয়ে সহপাঠীরা খবর দেয় শিক্ষক- শিক্ষিকাদের। এরপরে তাঁরা ছুটে এসে উদ্ধার করেন ছাত্রীকে। নাবালিকাকে উদ্ধার করা হয় অচৈতন্য অবস্থায়। এরপরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন। জানা গিয়েছে, নাবালিকার অবস্থা স্থিতীশীল।

খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বাঁকড়া ও ডোমজুড়ের পুলিশ। এই ঘটনার পর বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। বিদ্যালয় জুড়ে আতঙ্কের পরিস্থিতি। কী করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ঘটেছে এই ঘটনা।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া