আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়াল। আচমকাই অসুস্থ হয়ে পড়ায় মাঝরাতে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানা গিয়েছে। রক্তচাপের সমস্যা এবং চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর ফের তাঁকে আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইমরানের স্বাস্থ্য নিয়ে তাঁর আইনজীবীদের উদ্বেগের মধ্যেই এই খবর সামনে আসার পরেই নতুন করে চর্চা শুরু হয়েছে পাকিস্তানের রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইমরান খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (PIMS) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক পরীক্ষা করেন। রক্তচাপ, তাপমাত্রা এবং চোখের অবস্থা খতিয়ে দেখা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চোখের বিশেষ চিকিৎসার জন্য তাঁকে অ্যান্টি-ভিইজিএফ (Anti-VEGF) ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, পরীক্ষার সময় ইমরান খানের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। তিনি বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে। প্রায় ৪০-৫০ মিনিট হাসপাতালে থাকার পর প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে ফের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।  

আরও পড়ুন: বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

তবে যাই হোক ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কমছে না। তাঁর আইনজীবীদের দাবি, দীর্ঘদিন জেলে থাকার কারণে ৭৪ বছর বয়সি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গিয়েছে বলে অভিযোগ তাঁদের। এর পাশাপাশি রক্তচাপের ওঠানামা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। উল্লেখ্য, ২০২৩ সালের অগস্ট থেকে জেলে বন্দি রয়েছেন ইমরান খান। ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলাগুলি করা হয়েছে।

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

রাতে রুটির সঙ্গে জমে যাবে, বানিয়ে ফেলুন রাজস্থানের বিখ্যাত নাগৌরি ডাল তড়কা

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল

ভয়ঙ্কর! সন্তানদের স্কুলে পাঠিয়ে হোমগার্ড স্ত্রীকে নৃশংসভাবে খুন করল পাষণ্ড স্বামী

বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, শ্বাসরোধ করে খুন! অনুমান পুলিশের

‘দীপাবলিতে বাজি পুড়বেই, দূষণ নিয়ে ভাবতে হবে না,’ বললেন যোগী আদিত্যনাথ

খসবে বাড়তি টাকা! এক ধাক্কায় অনেকটা বাড়ছে মাদার ডেয়ারি দুধের দাম

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

দোকানে বসে শিঙাড়া খাওয়ার সময় যুবককে লক্ষ্য করে পর পর চলল গুলি, তারপর…

১৯ হাজার টাকা সস্তা হল 7০০০mAh ব্যাটারির Motorola Edge 70 

‘মুখ্যমন্ত্রী ছিলেন বলেই সবাই ভাইফোঁটা নিত’, মমতাকে খোঁচা দিলীপের