ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: খোকা ইলিশ ধরা বন্ধ করতে ও রুপোলি শস্যকে বাঁচাতে রাজ্য সরকার বেশ কিছু নির্দেশিকা আগেই জারি করেছিল। যার মধ্যে ছিল বছরের কোন সময়টা ইলিশ মাছ ধরা যাবে। আর কখন থেকে বন্ধ থাকবে রুপোলি শস্য ধরা। সেই মতো চলতি বছরে আজ, ভাইফোঁটার দিন থেকেই বন্ধ হয়ে গেল ইলিশ ধরা। তাই হিমঘরে যা রয়েছে, তার বাইরে নতুনভাবে জালে উঠবে না রুপোলি শস্য।

রায়দিঘি মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি অলোক হালদার এই কথা জানিয়েছেন। মৎস্যজীবীরা রাস পূর্ণিমা পর্যন্ত ইলিশ ধরা চালিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ইলিশ মাছ ধরা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর নয়। এবার আগামী বছরের অপেক্ষা। চলতি বছরে ইলিশ সেভাবে জালে আসেনি মৎস্যজীবীদের। খামখেয়ালি আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টি হয়নি রাজ্যে। তাই ইলিশ ফাঁকি দিয়েছে মৎস্যজীবীদের। চলতি বছরে জালে বড় বড় ইলিশ পড়লেও ঝাঁকের ইলিশ আসেনি। ফলে ব্যবসায়ে ক্ষতি হয়েছে। এমনটাই জানাচ্ছেন মৎস্যজীবীরা।

আরও পডুন: ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

এদিকে মাছ না থাকায় ইলিশের দাম তরতরিয়ে বেড়েছে বাজারে। প্রতি কেজি ইলিশের দাম শুরু হয়েছে হাজার টাকা থেকে। মিলছে ২২০০-২৩০০ টাকা কিলো দরের ইলিশও। এক কেজির থেকে ছোট ইলিশগুলি ১১০০ টাকাতে পাওয়া গিয়েছে। ভাইফোঁটাতেও চড়া দাম ইলিশের। মৎস্যজীবীদের মতে, ইলিশের দাম আরও বাড়বে। এবার বাজারে যে সমস্ত ইলিশ দেখা যাবে সেগুলি স্টোরের ইলিশ অথবা বাইরে থেকে মানে আরব সাগরের ইলিশ। ফলে চড়া দাম দিয়েই কিনতে হবে সেই মাছগুলি। অথচ স্বাদ কিছুই পাওয়া যাবে না।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের