জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের মাঠে একের পর এক উইকেট তুলে বিপক্ষকে কাবু করেন তিনি। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় দলের তারকা পেসার অর্শদীপ সিং। বুধবার (১১ নভেম্বর)  নিউজিল্যান্ডে  দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী ও মডেল সমরিন কৌরের সঙ্গে বাগদান সারলেন ভারতীয় ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন দু’জনে। মুহূর্তের মধ্যেই তাঁদের সেই সুখবর ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। অনুরাগীদের শুভেচ্ছা ও ভালবাসায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স।    

বাগদানের বিশেষ মুহূর্তের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সমরিন। ছবিতে দেখা যাচ্ছে, একেবারে রোম্যান্টিক কায়দায় হাঁটু মুড়ে বসে সমরিনকে প্রপোজ করছেন অর্শদীপ। অন্য একটি ছবিতে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে দু’জনকে। আঙুলে ঝলমল করছে হিরের এনগেজমেন্ট রিং। বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তাও দিয়েছেন সমরিন। তিনি লিখেছেন, ‘জীবনে অনেক কিছু পাওয়ার মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হল একে অপরকে খুঁজে পাওয়া। এবার সারাজীবন একসঙ্গে পথ চলার পালা। পোস্টের সঙ্গে ১১.১১.২০২৬ তারিখটিও উল্লেখ করেছেন তিনি। ক্যাপশনের শেষে লিখেছেন, ‘Hi Fiancé’। তাঁদের এই রোম্যান্টিক পোস্ট দেখে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী।

 

View this post on Instagram

 

কীভাবে শুরু হয়েছিল অর্শদীপ-সমরিনের প্রেম?

অর্শদীপ ও সমরিনের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়। চলতি বছরের জুলাই মাসে ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন ভারতীয় পেসার। ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘My Person’। এরপর থেকেই একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকী দীপাবলিও একসঙ্গে উদযাপন করেছিলেন দু’জনে।  সমরিন কৌর একজন অভিনেত্রী ও মডেল। ‘৮৩’ এবং ‘সর্দার জি ২’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। 

 

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক