ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর ভাইফোঁটায় রাজ্যবাসীর চোখ থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দিকে। মন্ত্রী-বিধায়ক থেকে টলি তারকাদের ভিড় লেগেই থাকত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। সবাইকে ছুটতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফোঁটা নেওয়ার জন্য। আজও ভাইফোঁটা। কিন্তু এবারে কালীঘাটে মমতার বাড়ির চিত্রটা ভিন্ন। এমনিতেই বিধানসভা ভোটে পরাজয়ের পর ক্রমশ নিঃসঙ্গ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার মাঝে আজ, ভাইফোঁটার দিন আরও একাকী দেখা গেল মমতাকে। নেই প্রতি বছরের মতো চেনা ভিড়। হাতে গোনা কয়েকটা নেতা ও পরিবারের গুটি কয়েক সদস্যরা উপস্থিত ছিলেন। ক্ষমতা যেতেই কালীপুজোর মতোই মমতার বাড়ির ভাইফোঁটা জৌলুসহীন হয়ে পড়েছে।

এমনিতেই দলীয় কর্মীরা আক্রান্ত বলে বিজয়া দশমী ও ভাইফোঁটা পালন থেকে বিরত খাকবেন বলে আগেই জানিয়েছিলেন মমতা। কিন্তু তাঁর বাড়িতে সেই পরিচিত মুখ অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মদন মিত্রদের দেখা গেল না আজও। উল্টে ক্ষমতা যেতেই মমতাকে ভুলে গেলেন তাঁরা। ভাইফোঁটার দিনই ‘দিদি বদল’ করতে দেখা গেল অরূপ-মদনদের। তাঁরা ভাইফোঁটা নিলেন তবে, কালীঘাটে নয়, মেট্রোপলিটনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে। সেখানে আজ, বুধবার ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর মমতার বদলে সকলেই ফোঁটা নিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে। সেই চিত্রই ধরা পড়েছে এদিন।

আরও পডুন: ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মেট্রোপলিটনে ঋতব্রত শিবিরের তৃণমূলের ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে মদন মিত্র, ফিরহাদ হাকিম, জাভেদ খান, অরূপ রায়, সন্দীপন সাহা, অরূপ বিশ্বাস-দের। উপস্থিত ছিলেন মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও। তিনিও চন্দ্রিমার থেকে ফোঁটা নিয়েছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে খোঁচা দিতে ছাড়েননি কালীঘাট শিবিরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি অরূপ-ফিরহাদদের স্বার্থপর বলে তোপ দেগেছেন। শোভনদেব বলেন, ‘মমতা নয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফোঁটা নিত মদন-ববিরা। ক্ষমতার জন্য মমতার পাশে থাকত ওরা। ক্ষমতালোভী, স্বার্থপর ছিল। এখন মমতা মুখ্যমন্ত্রী নয়, তাই ওদের দেখা নেই।’

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

চাঙ্গা শেয়ার বাজার, মাত্র এক ঘন্টাতে ৬ লক্ষ কোটি টাকা আয় করলেন বিনিয়োগকারীরা

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক