সহ-সভাপতি পদে ইস্তফা রাজীব শুক্লার, কলকাতায় সৌরভ, সমস্যায় বোর্ড

গত  ১৮ জুলাই রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি (Vice President) পদে ইস্তফা দিতে চলেছেন রাজীব শুক্লা। এক প্রকার চাপ পড়েই এই ইস্তফার সিদ্ধান্ত।

বোর্ড (BCCI) সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজ্যসভার কংগ্রেস সদস্য হিসেবে রাজীব শুক্লা (Rajeev Shukla)  গত  ১৮ জুলাই শপথ গ্রহণ করেন। তাঁর পাশাপাশি  হরভজন সিং, মিস ভারতী, পিটি উষা সংসদের উচ্চকক্ষের সদস্যপদে শপথ নেন।

রাজীব শুক্লার (Rajeev Shukla) ক্ষেত্রে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নিয়ম অনুযায়ী, বোর্ডের কোনও সদস্য জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বগ্রহণের পর তিনি বোর্ডের কোনও পদের দায়িত্বে থাকতে পারবেন না। তাঁকে ইস্তফা দিতে হবে।  সেই নিয়ম মেনে রাজীব শুক্লা বোর্ডের  সহ-সভাপতি পদে ইস্তফার দিতে চলেছেন।  

রাজীব শুক্লার ইস্তফায় বিসিসিআই সমস্যায় পড়েছে। বোর্ড সভাপতির অবর্তমানে যাবতীয় দায়িত্ব বর্তায় সহ-সভাপতির (Vice President)ওপর। মা করোনায় আক্রান্ত হওয়া মহারাজ এমনিতেই উদ্বেগে। এই পরিস্থিতিতে সহ-সভাপতি পদে রাজীব শুক্লা ইস্তফা দিতে চলেছেন। ফলে, বিসিসিআই গভীর সমস্যায় পড়তে চলেছে। 

বিসিসিআইয়ের এক পদস্থকর্তা (high official) জানিয়েছেন, ‘বোর্ডের নিয়ম অনুযায়ী সহ-সভাপতি পদে রাজীব শুক্লাকে ইস্তফা দিতে হচ্ছে। সমস্যা অন্য জায়গায়। বোর্ডের বেশ কয়েকজন সদস্য দেশের বাইরে। অনেকে গিয়েছেন ইংল্যান্ড। নিয়ম মেনেই রাজীব শুক্লা ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইস্তফার আগে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করার কোনও সুযোগ তিনি পাচ্ছেন না। আলোচনা (discussion) হলে হয়তো বিকল্প একটা রাস্তা বেরিয়ে আস্ত। কিন্তু সেই রাস্তা না থাকায় সহ-সভাপতি পদে ইস্তফা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। ‘

আরও পড়ুন দ্বিতীয়বার করোনায় আক্রান্ত মহারাজের মা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের