মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের মৃত্যুর ঘটনায় বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল নাবালিকা মেয়ে। সেই মামলায় অভিযুক্ত বাবা সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আর তার কয়েক দিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হল নাবালিকা মেয়ের ঝুলন্ত দেহ।  আত্মহত্যা, নাকি এর পিছনে রয়েছে বাবার গভীর কোনও ষড়যন্ত্র? দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই রহস্যমৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।   

মৃত কিশোরীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে নাবালিকার মামার বাড়ির দাদু ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।  পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল সায়নীর মা মালা শিকারির। ওই ঘটনায় মালার স্বামী সমীর শিকারির বিরুদ্ধে উঠেছিল খুনের অভিযোগ।  মায়ের মৃত্যুর ঘটনায় বাবার বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ  সাক্ষী ছিল সায়নী। তার সাক্ষ্যের ভিত্তিতেই তদন্তে সমীরকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

আরও জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর থেকে মামারবাড়িতেই থাকত সায়নী। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পান সমীর। পরিবারের অভিযোগ, জেল থেকে বেরিয়েই মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি। বিষয়টি মামারবাড়ির তরফে পুলিশকেও জানানো হয়েছিল। এমনকী, নিরাপত্তার কথা মাথায় রেখে সায়নীর মোবাইলের সিম কার্ড বদলে নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল পুলিশ। সেই মতো নতুন নম্বরও দেওয়া হয় তাকে। তবে পরিবারের দাবি, কোনওভাবে মেয়ের নতুন মোবাইল নম্বরও জেনে ফেলেছিলেন সমীর। এরপরই এমন মর্মান্তিক ঘটনা ঘটায় পরিবারের সন্দেহ আরও বেড়েছে। সায়নীর মৃত্যুর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  ইতিমধ্যেই সায়নীর মোবাইল ফোনের মেসেজ ও কল রেকর্ড পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। বাবার সঙ্গে মৃত্যুর আগে কোনও যোগাযোগ হয়েছিল কি না, কিংবা ঘটনার দিন সমীর ওই বাড়িতে গিয়েছিলেন কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ