উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না তৃণমূল

বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় যা করেছেন এতদিন, সেই ভূমিকা ঠিক নয়। তাঁকে দল সমর্থন করবে না, জানালেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উপরাষ্ট্রপতি নির্বাচনে (VICE PRESIDENT ELECTION) অংশগ্রহণ করবে না তৃণমূল (TMC)। সাংবাদিক বৈঠক করে এই কথা স্পষ্ট করে জানালেন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। অভিষেক জানিয়েছেন, নীতিগত দিক থেকেই এনডিএ প্রার্থীকে সমর্থন করছে না তৃণমূল। 

তৃণমূল সুপ্রিমোর সঙ্গে এখনও উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বৈঠক চলছে তৃণমূল সাংসদদের। তার মাঝেই সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকছে সবুজ শিবির। দলের সমস্ত সাংসদ একমত হয়েছে এই সিদ্ধান্তে। তিনি বলেন, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় যা করেছেন এতদিন, সেই ভূমিকা ঠিক নয়। তাঁকে দল সমর্থন করবে না। এও বলেন, নীতিগত কারণে তৃণমূল এনডিএ প্রার্থীকে সমর্থন করে না। অন্যদিকে, তৃণমূল সমর্থন করছে না মার্গারেট আলভাকেও। কারণ হিসেবে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) সঙ্গে আলোচনা না করেই প্রার্থীর নাম ঠিক করা হয়েছে। তাই জোড়াফুল শিবির এই সিদ্ধান্ত নিয়েছে। 

অভিষেক বলেন, ভোট না দেওয়া মানেই বিরোধী ঐক্যে ফাটল নয়। এই সিদ্ধান্ত দলের একান্ত। এতে ব্যক্তি সম্পর্কও প্রভাবিত হবে না। তিনি এও বলেন, বিরোধী ঐক্যের প্রার্থীকে স্বাগত জানানো হলেও যেই প্রক্রিয়ায় সব দলকে বৈঠকে স্বাগত জানানো হয়েছিল তারপর সিদ্ধান্ত বদল করে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক হল ও উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নাম ঠিক হল, সেই প্রক্রিয়া ঠিক নয়। হঠকারিতা দেখানো হল। ঐক্য বজায় রাখতে পরবর্তীকালে এই বিষয়ে নজর  দেওয়া উচিৎ।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপি শাসিত কেন্দ্রের তদন্তকারী সমস্ত সংস্থা বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও সরকারকে ইচ্ছাকৃতভাবে বারবার হেনস্থা করে। অথচ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ থাকলেও সিবিআই- ইডি তলব করে না বিজেপি নেতাদের। বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের অধীনে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোলা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। অভিষেকের অভিযোগ, রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রের এজেন্সিগুলিকে। 

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে