জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিতকে শোন অ্যারেস্ট (Shown Arrest) দেখাল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আজ বুধবার (২৯ অক্টোবর) তাকে শালবনি থেকে আলিপুর আদালতে নিয়ে এসে পেশ করা হয়। এই মামলায় সুমিতের তরফে জামিনের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ উঠছে সুমিতের বিরুদ্ধেই। সেই মামলার তদন্তে নেমেই তাকে শোন অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয় পুলিশ। শালবনি জমি দুর্নীতি মামলায় আগে থেকেই জেলবন্দি থাকায় নতুন করে গ্রেফতারের পরিবর্তে আইনি প্রক্রিয়া মেনে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বুধবার সেই মামলাতেই তাঁকে আদালতে হাজির করানো হয়।

আরও পড়ুন: ‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিতকে গ্রেফতার করেছিল সিআইডি। অভিযোগ ছিল, ভুয়ো নথি তৈরি করে সরকারি জমি বিক্রির কারবার চলছিল। সেই মামলার তদন্তে প্রথমে গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তদন্তকারীদের নজরে আসেন সুমিত রায়। তদন্তকারী সংস্থার জমা দেওয়া চার্জশিটেও এই জমি দুর্নীতিতে আর্থিক লেনদেনের বিষয়টি উঠে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, সুজয় হাজরার মাধ্যমে দুর্নীতির টাকা সুমিত রায়ের অফিসে পৌঁছত। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের