শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: লাহোরে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট উঁচিয়ে তর্ক চালানোর জন্য শাস্তির মুখে পড়লেন পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের ফাস্ট বোলারকে তিরস্কারের পাশাপাশি জরিমানাও করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। শাস্তির ফলে কার্যত নিষিদ্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছেন পাকিস্তানের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ। হ্যারিসের পাশাপাশি শাস্তি দেওয়া হয়েছে ইংল্যান্ড দলকেও। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে তিনটি ওভার কম বোলিং করায় ইংল্যান্ড দলকে তাদের ম্যাচ ফি-এর ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

গত রবিবার (২৫ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ইংল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান এক পর্যায়ে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল। এরপর শাদাবের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন হ্যারিস রউফ। শেষ পর্যন্ত তিনিই জয়সূচক রানটি নেন। যা পাকিস্তানকে সিরিজের ফাইনালে পৌঁছে দেয়।

বুধবার (২৮ অক্টোবর) আইসিসি জানিয়েছে, ম্যাচের ৪৬তম ওভারের শেষে হ্যারিস রউফ ওয়াইড বলের জন্য আবেদন করেছিলেন এবং ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন।আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সতর্কবার্তা সত্ত্বেও রউফ তার ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যান। এরপর জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি আম্পায়ারের গা ঘেঁষে চলে যান। আচরণবিধি লঙ্ঘনের জন্য রউফকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি তার তৃতীয় অপরাধ, যার ফলে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।’

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা দুটি সাসপেনশন পয়েন্টের সমান গণ্য হয়। এর ফলে খেলোয়াড়কে একটি টেস্ট, দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ করা হতে পারে।

এর আগে গত বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে রউফকে দুটি ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। রউফের ডিমেরিট পয়েন্টের সংখ্যা আটটিতে পৌঁছালে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ দ্বিগুণ হয়ে যাবে।

 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের