BREAKING: আটক পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা

ইডি অফিসারদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা। অর্পিতার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ তুলেছে ইডি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আটক করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে। নাকতলা উদয়ন সংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অর্পিতা। গতকাল রাত থেকেই তাঁর বাড়িতে প্রায় ২৭ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে ২১ কোটি টাকা, ৫০ লক্ষ টাকা সোনার গয়না, ডলার সহ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। 

এসএসসি নিয়োগ দুর্ণীতির সঙ্গে এই বিপুল পরিমাণ টাকার যোগ রয়েছে বলে দাবি ইডির (ED)। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, উদ্ধার হওয়া এই টাকার উৎস প্রসঙ্গে কিছুই জানেন না তিনি। অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি টাকা রোজগার করতেন অভিনয় করে। দাবি, বেশ কয়েকটি সিরিয়াল ও ওড়িয়া সিনেমা করেছিলেন তিনি। যুক্ত ছিলেন কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গেও। 

টাকা উদ্ধার প্রসঙ্গে ট্যুইট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট করেছেন উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের টাকার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, যাদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে জবাবদিহি করার দায় তাঁদের ও তাঁদের আইনজীবী। এই টাকা দলের নয়।

অর্পিতার কাছ থেকে টাকা বাদেও উদ্ধার করা হয়েছে নথি এবং উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না। ইডি অফিসারদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা। তাঁর নামে রয়েছে ২ টি ফ্ল্যাট ও ১ টি বাড়ি। অর্পিতার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ তুলেছে ইডি। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের