অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ।  বাংলাদেশের পোশাকশিল্পের অস্থিরতার আঁচ এবার পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন বাজারে। শ্রমিক অসন্তোষ, উৎপাদনে ব্যাঘাত, বিদ্যুতের ঘাটতি এবং বাড়তি খরচের জেরে বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে একাধিক বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড। আর সেই সুযোগেই  লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে ভারতের পোশাকশিল্পে। জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার এবং সেলিওর মতো একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড  পোশাক তৈরির বরাত দিচ্ছে ভারতকে। যার জেরেই বিরাট ধাক্কা খেতে চলেছে বাংলাদেশের অর্থনীতি। এককথায় বিক্ষোভের আগুনে বাংলাদেশের সর্বনাশ হলেও ভারতের পৌষমাস শুরু হয়েছে।    

জানা গিয়েছে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে  প্রায় ২,৩৬০ কোটি টাকার (ভারতীয় মুদ্রায়)  পোশাক তৈরির বরাত সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশি পোশাক কারখানার তিন মালিকের দাবি, এই বরাতের বড় অংশই পেয়েছে ভারত। বাংলাদেশের প্রতি মাসের পোশাক তৈরির বরাতের প্রায় ১০ শতাংশের সমান এই অঙ্ক।  

কেন বাংলাদেশের উপর থেকে আস্থা হারাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলি?

মূলত শ্রমিক অসন্তোষের কারণে বারবার কারখানা বন্ধ থাকা, উৎপাদনে বিলম্ব, বিদ্যুতের ঘাটতি এবং কাঁচামালের দাম বৃদ্ধিই এর অন্যতম কারণ। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি নিয়েও তৈরি হয়েছে অসন্তোষ। সম্প্রতি বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২,৫০০ টাকা থেকে ১৭,০০০ টাকা করা হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষ উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির বড় অংশ  পোশাকশিল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই শিল্প থেকে। বাংলাদেশ গারর্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, শ্রমিক বিক্ষোভ ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই ৪০০ মিলিয়ন ডলার ( প্রায় ৪ হাজার কোটি টাকা) ছাড়িয়েছে। 

ভারতের লাভ

অন্যদিকে, বাংলাদেশের বিকল্প হিসেবে ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা। তবে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ভারত। শিল্প মহলের দাবি, সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে পারা এখন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পোশাক তৈরি থেকে সরবরাহ করতে যেখানে প্রায় ১২০ দিন সময় লাগছে, সেখানে প্রতিযোগী দেশগুলি  ৬০ থেকে ৯০ দিনেই সেই কাজ করে দিচ্ছে।  এই পরিস্থিতিতে ভারতের বস্ত্র ও পোশাক রফতানি শিল্পের সামনে নতুন দরজা খুলে গিয়েছে। ভারতীয় বস্ত্র সংস্থাগুলির শেয়ারেও ইতিবাচক প্রভাব পড়েছে। গোকলদাস এক্সপোর্টসের শেয়ার প্রায় ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ারও প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  আল্পস অ্যাপারেলস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খান মনিরুল আলম জানিয়েছেন, ১ নভেম্বরের পর থেকে তাঁর বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ করেছেন। তাঁদের জানানো হয়েছে, অর্ডার অন্যত্র সরিয়ে নেওয়া, পিছিয়ে দেওয়া অথবা বাতিল করা হয়েছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির