‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন রাহুল গান্ধি। তাঁর দাবি, শুধুমাত্র বিজেপি ভোটে জেতার জন্যই এই বিল আনছে। এর সঙ্গে মহিলা সংরক্ষণ বা সমাজের কল্যাণে কোনও কাজ হবে না। উল্টে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাস হয়ে গেলে দেশে ওবিসি, অনগ্রসর শ্রেণি, আদিবাসী ও সংখ্যালঘুদের বিরাট সমস্য়ার মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা।

আজ, শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন রাহুল। সেখানে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ভবিষ্যতে কি হতে চলেছে সবটাই ম্যাপের মাধ্য়মে দেখিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। সঙ্গে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে দেশের যুবসমাজ অর্থাৎ জেন জি-দের রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন সোনিয়া তনয়। রাহুল বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্য়াস প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়ার অজুহাত হিসেবে মহিলাদের জন্য আসন সংরক্ষণের বিষয়টি ব্যবহার করা হচ্ছে। ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি আগেই সংসদে পাস হয়ে গিয়েছে। লোকসভার বর্তমান সদস্যসংখ্যা বজায় রেখেই তা কার্যকর করা সম্ভব। কিন্তু সেটা বিজেপি করবে না। মহিলা সংরক্ষণ বিল আদপে বাহানা।’

আরও পডুন: বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অসম, বিহার এবং জম্মু ও কাশ্মীরে আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে কংগ্রেস সাংসদ অভিযোগ করেছেন যে, ‘প্রস্তাবিত এই আইনটি বিজেপিকে তাদের নির্বাচনী স্বার্থ অনুযায়ী দেশের রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজানোর সুযোগ করে দেবে। বিজেপি নিজের স্বার্থেই এবার দেশের ভোটম্যাপ সাজাবে। বাবা সাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করা হচ্ছে। বিজেপি সেই খুন করছে।’

রাহুল তরুণ ভোটারদের, বিশেষ করে ‘জেন জি’-দের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলেছেন, তারা যেন ‘৮৫০’ সংখ্যাটি মনে রাখে। যেটিকে তিনি গণতন্ত্রের জন্য একটি হুমকি হিসেবে অভিহিত করেছেন। কারণ বিজেপি বর্তমান লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০-তে নিয়ে যেতে চাইছেন। যাতে পদ্ম শিবিরের লাভ হয়।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির