‘লোভে পাপ পাপে মৃত্যু’ একদা সহ অভিনেত্রী অর্পিতাকে খোঁচা পর্দার রামকৃষ্ণের

মন্ত্রী ঘনিষ্ঠ এই অর্পিতা কে? তাঁর ফেসবুকে ঢুঁ মারলে যদিও দেখা যাবে পেশাগত দিক দিয়ে সে অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার রাত থেকেই টক অব দ্যা টাউন হয়ে উঠেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। মন্ত্রী ঘনিষ্ঠ এই অর্পিতা কে? তাঁর ফেসবুকে ঢুঁ মারলে যদিও দেখা যাবে পেশাগত দিক দিয়ে সে অভিনেত্রী। কিন্তু খুব কম মানুষই তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে অবগত। কিন্তু লাইমলাইটে তারপরেও এসে গেলেন অর্পিতা। শুক্রবার তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি বেআইনি টাকা। 

জানা যাচ্ছে বেশ কিছু ধারাবাহিক ও ছবিতে কাজ করেছেন অর্পিতা। কাজ করেছেন মুখ্যমন্ত্রীর অনুরাগী অভিনেতা তথা পর্দার ‘গদাধর’ সৌরভ সাহার সঙ্গে। অনেক বছর আগে নাকি ইটিভির ‘বামাক্ষ্যাপা’ শীর্ষক ধারাবাহিকে অভিনয় করেছেন অর্পিতা। আর সেই ধারাবাহিকেই বামার চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ নিজে। কিছুদিন আগে জি বাংলার ‘রানি রাসমণি’ ধারাবাহিকে ‘গদাধর’ এর চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করেছেন সৌরভ। নিজের একদা সহঅভিনেত্রীকে নিয়ে এবার মুখ খুললেন তিনি। 

অর্পিতার এই কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে পর্দার গদাধর বলেছেন সংবাদমাধ্যমের কাছে, ” বুঝতে পারি না মানুষের এত কিসের লোভ? লোভে পাপ পাপে মৃত্যু। ঈশ্বর ঠিক যতটুকু ক্ষমতা আমাকে দিয়েছেন ততটুকু ক্ষমতারই আমি অধিকারী এটা বুঝতে হবে। অসদুপায় অবলম্বন করলে অনেক তাড়াতাড়ি হয়তো বড়লোক হতে পারব কিন্তু তাতে এই অর্পিতার মত অবস্থা হবে।” কিন্তু এসবের পর মুখ্যমন্ত্রীর উপর অভিনেতার অগাধ আস্থা রয়েছে। সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তিনি যে সরব হবেন সেই বিশ্বাস মনেপ্রাণে সৌরভের।  

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ