অজিদের বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া

গত ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। বড় রানের টার্গেট দিলেও টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের আটকাতে পারেনি ইংরেজ বোলাররা। হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থের ব্যাটের ওপর ভর করে ওয়ার্ম আপ ম্যাচ জিতে নিয়েছিল কোহলিরা। তবে বোলিং নিয়ে খানিকটা চিন্তা থেকেই যাচ্ছে। কারণ, এই ধরনের বোলিং মূল পর্বে দলকে বিপদে ফেলতে পারে।

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে ভারত। অজিদের বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ওপেনিংয়ে কে এল রাহুলের সঙ্গে ইশান কিশানকে দেখা গিয়েছে। পরে ব্যাট করেছেন অধিনায়ক বিরাট কোহলি। সুতরাং একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, টি-২০ বিশ্বকাপের মূল পর্বে ভারত অধিনায়ককে ওপেনারের ভূমিকায় দেখা যাবে না।

পাশাপাশি, দলের থাকলেও হার্দিক পান্ডিয়া বোলিং করতে পারছেন না। তবে এটা নিয়ে মাথা ঘামাতে রাজি নন টিম ম্যানেজমেন্ট। বরং ডান হাতি অলরাউন্ডারকে দিয়ে তারা ফিনিশারেরে ভূমিকা পালন করাতে চাইছে।

গত ম্যাচে খেলেননি রোহিত শর্মা। আশা করা হচ্ছে ফিঞ্চ, ম্যাক্সওয়েলদের বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যাবে। তবে বোলিং কম্বিনেশন নিয়ে আরও চিন্তা-ভাবনা করতে হবে ভারতকে।  

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা