বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। এই সময়ে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে পকেটে বাড়তি চাপ পড়তে পারে। সপ্তাহের শেষ দিকে কলকাতার বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার, (২৭ নভেম্বর) ২২ ও ২৪ ক্যারেট, দুই ধরনের সোনার দামই বেড়েছে। একইসঙ্গে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হয়েছে রুপোর দামও।  তাই গয়না কেনার আগে জেনে  নিন কলকাতায় আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনা ও রুপো। 

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩৮০ টাকা। বৃহস্পতিবার এই দাম ছিল ১ লক্ষ ২২ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে ১ হাজার ৪৮০ টাকা বেড়েছে ২৪ ক্যারেট সোনার দাম। অন্যদিকে, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম শুক্রবার হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩৩০ টাকা। বৃহস্পতিবার দাম ছিল ১ লক্ষ ১৬ হাজার ৯২০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও একদিনে বেড়েছে ১ হাজার ৪১০ টাকা। 

 আরও পড়ুন: ‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সোনার পাশাপাশি শুক্রবার কলকাতার বাজারে বেড়েছে রুপোর দামও।  ৯৯৯ বিশুদ্ধ (999 Fine Silver বলতে সেই রুপোকে বোঝায় যাতে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো থাকে এবং মাত্র ০.১ শতাংশ অন্যান্য উপাদান থাকে) রুপোর দাম প্রতি কেজিতে হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৯৫০ টাকা। বৃহস্পতিবার এই দাম ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৭১০ টাকা। অর্থাৎ একদিনে কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৪ হাজার ২৪০ টাকা। গত সপ্তাহে টানা দাম কমার পর ফের সোনা ও রুপোর দামে এই ঊর্ধ্বগতির জেরে স্বাভাবিকভাবেই চিন্তায় ক্রেতারা। তবে গয়না কেনার ক্ষেত্রে মজুরি, জিএসটি এবং দোকানভেদে চূড়ান্ত দামে পার্থক্য হতে পারে। তাই কেনাকাটার আগে সংশ্লিষ্ট দোকানে দাম যাচাই করে নেওয়াই ভাল ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩