অবিবাহিতা, নির্যাতিতার গর্ভজাত সন্তানও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারী: কেরল হাইকোর্ট

রায় দিলেন কেরল হাইকোর্টের বিচারপতি পিভি কুনহিকৃষ্ণন

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপূরম: অবিবাহিতা (unwed mother) অথবা ধর্ষিতার (rape victims) গর্ভজাত সন্তানেরও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। ফর্ম পূরণের সময় সে মায়ের নামের জায়গায় তাঁর নির্যাতিতা বা অবিবাহিতার নামের উল্লেখ করতেই পারে। এমনই এক মানবিক রায় দিলেন কেরল হাইকোর্টের বিচারপতি পিভি কুনহিকৃষ্ণন। পাশাপাশি বিচারপতি পিভি কুনহিকৃষ্ণন জানিয়েছেন, সেই সন্তানের মানবাধিকার (fundamental rights) রক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। সন্তান যাতে সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত হতে না পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র (State) সেই দায়িত্ব কোনওভাবেই এড়িয়ে যেতে পারে না। সংবিধান প্রদত্ত অধিকার থেকে সেই শিশু বঞ্চিত হলে আদালত প্রয়োজনে হস্তক্ষেপ করবে এবং সরকারকে বাধ্য করবে সেই শিশুর অধিকার সুরক্ষিত রাখার।একটি মামলার প্রেক্ষিতে কেরল হাইকোর্টের (Kerala High Court) বিচারপতি এই রায় দিয়েছেন।

বিচারপতি পিভি কুনহিকৃষ্ণনের (Justice P V Kunhikrishnan) এজলাস জানিয়েছে,’কোনও অবিবাহিতা বা নির্যাতিতার গর্ভস্থ সন্তানও একজন নাগরিক। আর পাঁচজন নাগরিককে সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকারে অধিকার সেই সন্তানও। সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার (fundamental rights) ভোগ করা থেকে ওই শিশুকে কোনওভাবেই বঞ্চিত করা যাবে না। মায়ের গর্ভে লালিত-পালিত সন্তান ভূমিষ্ট হওয়ার পর সে যে যে ধরনের নাগরিক অধিকার পেয়ে থাকে, নির্যাতিতা বা অবিবাহিতার গর্ভজাত সন্তানও একই অধিকারে অধিকারী। যদি দেখা যায় সেই শিশু সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত, তাহলে আদালতের দায়িত্ব হবে শিশুটির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, শান্তির খোঁজে ঈশ্বরের শরণাপন্ন নায়িকা

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের