টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃটালার জলাধারের প্রধান পাইপলাইন ফেটে বিপর্যস্ত কলকাতার জল সরবরাহ ব্যবস্থা। সোমবার সকালে টালা ব্রিজের নীচে ভূগর্ভস্থ জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় এক দিকে যেমন স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে, অন্য দিকে কলকাতার একাধিক এলাকায় পানীয় জলের সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এ বার বিকল্প পথে জল সরবরাহের উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে খবর, ব্রিটিশ আমলের প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের একটি ভূগর্ভস্থ পাইপলাইনে একাধিক জায়গায় ফাটল ধরা পড়েছে। সোমবার সকাল প্রায় ৮টা নাগাদ পাইপলাইন থেকে হু হু করে জল বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে বনমালী সরকার স্ট্রিট-সহ আশপাশের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল ঢুকে যায় রেললাইনেও। ব্যাহত হয় চক্ররেল পরিষেবা। নিরাপত্তার কারণে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করতে হয়। এই পরিস্থিতিতে ফাটল ধরা মূল পাইপলাইনটি আপাতত বন্ধ রেখে টালা ব্রিজের কাছে থাকা ১২ ইঞ্চির একটি বিকল্প পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ চালু রাখার পরিকল্পনা করেছে পুরসভা। পরিস্থিতি স্বাভাবিক হলে মূল পাইপলাইন মেরামতির কাজ সম্পূর্ণ করা হবে।

আরও পড়ুনঃ  ‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, কলেজ স্ট্রিট, বিধান সরণি, পার্ক সার্কাস, বালিগঞ্জ, কসবা এবং এজেসি বোস রোড-সহ শহরের একাধিক এলাকায় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাসিন্দাদের জন্য জলের ট্যাঙ্কারের ব্যবস্থাও করেছে কলকাতা পুরসভা।

জরুরি প্রয়োজনে পুরসভার হেল্পলাইন নম্বর ০৩৩-২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪ অথবা ৯৮৩০৩২৪৩৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি পানীয় জল মজুত রাখা এবং অযথা জল নষ্ট না করার আবেদন জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি