জেরায় সহযোগিতা করছেন অর্পিতা, দাবি ইডির

আলাদা আলাদা জেরা করা হচ্ছে তাঁদের। জেরায় সহযোগিতা করছেন অর্পিতা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তেমন কোনও কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাত ভুবনেশ্বর এইমস-এই কেটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের। ইডি (ED) জানিয়ে দিয়েছিল সোমবার তাঁকে নিয়ে আসা হবে না কলকাতায়। মঙ্গলবার তাঁকে ভুবনেশ্বর থেকে নিয়ে আসা হয় কলকাতায়। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জেরা করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে।

ইডি সূত্রে খবর, আলাদা আলাদা জেরা করা হচ্ছে তাঁদের। জেরায় সহযোগিতা করছেন অর্পিতা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে তেমন কোনও কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এসএসসি টেটের সংশোধিত তালিকা উদ্ধার করা হয়েছে। সেই তালিকা ২০১২ সালের। দাবি, মিলেছে অর্পিতার বাড়ির ৭ টি সম্পত্তির দলিল ও ৩০৪ পাতার নথি। আরও দাবি, উদ্ধার হয়েছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও। সেই সমস্ত জিনিস সিজার লিস্টেও উল্লেখ করেছে ইডি।

উল্লেখ্য, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ২১ কোটি ৯০ লক্ষ নগদ, ৭৬ লক্ষ টাকার গয়না, ১৮ টি মোবাইল, ফ্ল্যাট ও জমির দলিল। ইডির সন্দেহ হাওয়ালা যোগ, মিলেছে ১২ টি ভুয়ো সংস্থার নথি। যার মধ্যে ৬ টিতে যুক্ত অর্পিতার একাধিক আত্মীয় ও ৩ টির মালিক অর্পিতা। উদ্ধার করা হয়েছে শিক্ষাদফতরের খাম সহ একাধিক নথি, শিক্ষা দফতরের খাম বন্দি ৫ লক্ষ টাকা, হার্ড ডিস্ক, ১ টি কালো ডায়েরি সহ আরও ২ টি ডায়েরি। উল্লেখ্য, আগামী ৩ অগাস্ট পর্যন্ত ১০ দিনের ইডি হেফাজতে আছেন পার্থ ও অর্পিতা। 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের