প্রাথমিক শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার মানিককে তলব ইডির

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে এবার প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব  করল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে এবার প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব  করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, বুধবার বেলা ১২ টায় তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে।

উল্লেখ্য গত শুক্রবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই দিন প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়ি-সহ মোট ১৪ জায়গায় তল্লাশি অভিযান চালান। ইডির গোয়েন্দাদের দাবি, মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি এবং সিডি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, এরপর বুধবার বেলা ১২টায় সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশে দিয়েছে ইডি।

গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বাড়িতে ১৭ ঘণ্টা তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তকারী আধিকারিকেরা। প্রসঙ্গত ওইদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডির তদন্তকারীরা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এরপর ওই দিন গভীর রাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেন ইডির আধিকারিকরা। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন তিনি। এ ছাড়াও শুক্রবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের