২ ঘণ্টা ১০ মিনিট আগেই ইডি দফতরে হাজিরা মানিক ভট্টাচার্যের

প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ও সিডির সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে বুধবার ইডি তলব করেছিল দুপুর ১২ টায়। নির্ধারিত সময়ের ঠিক ২ ঘণ্টা ১০ মিনিট আগেই ইডি (ED) দফতরে হাজিরা দিলেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

এর আগে গত শুক্রবার ৯ ঘণ্টা ধরে মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি ও সিডির সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছে। বুধবার সকাল ৯ টা ৫০ নাগাদ সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। জানা গিয়েছে, তাঁকে ১১ টা নাগাদ জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল। আজ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। প্রসঙ্গত,  ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এসএসসি টেটের সংশোধিত তালিকা উদ্ধার করা হয়েছে। সেই তালিকা ২০১২ সালের। দাবি, মিলেছে অর্পিতার বাড়ির ৭ টি সম্পত্তির দলিল ও ৩০৪ পাতার নথি। আরও দাবি, উদ্ধার হয়েছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও। সেই সমস্ত জিনিস সিজার লিস্টেও উল্লেখ করেছে ইডি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের