পার্থ অতীত, ‘জাগো বাংলা’র নতুন সম্পাদক সুখেন্দু শেখর রায়

তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার নতুন সম্পাদক হলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এতদিন সম্পাদক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার নতুন সম্পাদক হলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে। এতদিন দলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক ছিলেন তিনি।

বৃহস্পতিবার, বিকেলে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  সেই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায় তিনটি দফতরের মন্ত্রী থাকা ছাড়াও তৃণমূলের ৫টি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সেগুলি যথাক্রমে তৃণমূলের মহাসচিব, জাতীয় কর্মসমিতির সদস্য, দলের মুখপত্র ‘জাগো বাংলা’র সম্পাদক, শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য, দলের জাতীয় সহ-সম্পাদক। এদিন দল থেকে তাঁকে সাসপেন্ড করায় স্বাভাবিকভাবে দলীয় সব পদ থেকে অপসারিত হন তিনি। এবার জাগো বাংলার সম্পাদক হিসাবে তাঁর জায়গায় আনা হল রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে। পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করার পরই এই কথা জানানো হয়।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তার মাঝেই বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকে তাঁকে তিনটি দফতরের মন্ত্রিত্ব থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিত্ব থেকে অপসারণ করার পর এদিন বিকেলেই দলের তরফে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি পার্থ চট্টপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক