‘অবুঝ’ পার্থ দাকে বোঝালেন ম্যাডাম অর্পিতা, অল্পেই খুশি ‘কাতু’

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় গোঁ ধরেছিলেন রুটি মুখে তুলবেন না। তাঁর জেদ খেতে হলে খাবেন ভাতই। ‘পার্থ দা’ সম্বোধন করে তাঁকে ধমক দিলেন মৃদু।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন ইডি হেফাজতে ‘খাদ্য রসিক’ পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। এখনও থাকতে হবে ৩ অগাস্ট পর্যন্ত। তবে সুগার, ডায়াবেটিসের রুগী পার্থ। তাই ভুবনেশ্বর এইমস তাঁকে ভাতের পরিবর্তে রুটি খাওয়ার পরামর্শ দিয়েছে। তবে ‘ভেতো’ পার্থ চট্টোপাধ্যায়ের মুখে রুচছে না শুকনো রুটি। জেদ ছিল ভাতই খাবেন তিনি। জেদ ভাঙাতে অবশেষে ‘ম্যাডাম অর্পিতা’র দ্বারস্থ ইডি। আর তাতেই হল কাজ। জেদ ভাঙল অপসারিত মন্ত্রীর।

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় গোঁ ধরেছিলেন রুটি মুখে তুলবেন না। তাঁর জেদ খেতে হলে খাবেন ভাতই। তবে ভাত খেলে জেরার সময় মানসিক চাপে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। তাই ইডি তাঁকে ভাত দিতে নারাজ। অনেক বুঝিয়েও যখন কাজ হল না, তখন ইডি (ED) গেল অর্পিতার সেলে। তাঁকেই অনুরোধ করল বোঝাতে। ‘ম্যাডাম অর্পিতা’ নামেই অর্পিতা মুখোপাধ্যায়কে (ARPITA MUKHERJEE) সম্বোধন করেন ইডি আধিকারিকরা। অবশেষে পার্থের কাছে এলেন ‘অভিভাবিকা’ অর্পিতা। ‘পার্থ দা’ সম্বোধন করে তাঁকে ধমক দিলেন মৃদু। অবশ্য ‘বাধ্য’ হলেও ভাতই খেলেন পার্থ (কাতু)। তবে অল্প।

সূত্রের খবর, অর্পিতা না কি পার্থ চট্টোপাধ্যায়কে বুঝিয়েছেন, ভাত এখন তাঁর শরীরের পক্ষে ক্ষতিকর। তাই এখন বেশি ভাত খেলে তিনি অসুস্থ হয়ে পড়বেন। কিছু না খেলেও অসুস্থ হয়ে পড়বেন তিনি। বোঝানো হয় আরও, শরীর ভেঙে পড়লে আইনি লড়াই করতে পারবেন না তিনি। এরপরেই অল্পেই জেদ ভাঙে পার্থের। মুখে ভাত তুললেন ঠিকই। তবে অল্প।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের