হঠাৎ শুটিং ছেড়ে রান্নায় ব্যস্ত শুভশ্রী, কিন্তু কেন?

কুটনো কাটা, সবজি বাটাতে কোনও ফাঁক রাখতে চান না অভিনেত্রী। তাই নিয়ম করে চলছে অভ্যাস।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার রান্নায় হাত পাকাচ্ছেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও একাধিকবার সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে স্বামী বা শাশুড়ি কেউই চান না শুভশ্রী রান্না করুক। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? সবটাই শুটিংয়ের স্বার্থে। এই কয়েকদিন আগেই তো ক্যান্টিন খুলে ফেলেছিলেন শুভশ্রী সৌজন্যে ছবি ‘বৌদি ক্যান্টিন’। এবার দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ওটিটিতে ডেবিও করতে চলেছেন শুভশ্রী। সৌজন্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। আর সেই সিরিজের শুটিং নিখুঁত করে তুলে ধরার জন্যই কুটনো কাটা, সবজি বাটাতে কোনও ফাঁক রাখতে চান না অভিনেত্রী। তাই নিয়ম করে চলছে অভ্যাস।কারণ আগামী সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’এই তো রান্নাবান্না করবেন তিনি। আর খুব শিগগিরই শুরু হবে তার শুটিং।

ইতিমধ্যেই পর্দায় ইন্দুবালা হয়ে ওঠার জন্য সোহিনী সেনগুপ্তের কাছে মহড়া নিচ্ছেন শুভশ্রী। পর্দায় ১৬ বছর থেকে  ৭৫ বছর বয়স অবধি ইন্দুকে দেখানো হবে। কিশোরী বয়সের ইন্দু চরিত্রে অভিনয় করছেন পারিজাত চৌধুরী। আর ২৫ থেকে ৭৫ বছর বয়সী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। যে পূর্ববঙ্গের মেয়ে পরবর্তীকালে হয়ে ওঠে পশ্চিমবঙ্গের বাসিন্দা। জীবনধারণের জন্য খোলে ভাতের হোটেল। 

শুভশ্রীর সহকারী হিসেবে দেখা যাবে স্নেহা চট্টোপাধ্যায়কে। এছাড়াও এই সিরিজে রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়। এই সিরিজের কাহিনীকার ‘মন্দার’ খ্যাত প্রতীক দত্ত।  পরিচালনায় দেবালয় ভট্টাচার্য। শুভশ্রী প্রসঙ্গে বলতে গিয়ে দেবালয় ভট্টাচার্য বলেছেন, ”শুভশ্রী ম্যাজিক জানে। নিজেকে পর্দার সুনিপুণভাবে তুলে ধরার জন্য ইতিমধ্যেই মহড়া নিচ্ছে। প্রায় দশ বছর পর এই সিরিজের হাত ধরে এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন শুভশ্রী। নিজের চেনা পরিসরে কাজ করতে ফিরে তার ভালো লাগছে বলেই মত। 

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা! ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ