ইলিশের ভিড়ে রুইয়ের রাজত্ব কম কিসের! বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে অতিথি এলে পাতে মাছ থাকবে না তা কি হয়? এদিকে আবার বর্ষায় কদর ইলিশের। কিন্তু ইলিশের চক্করে ভুললে চলবে না যে, সারা বছর বাঙালির মৎস্যপ্রেম জাগিয়ে রাখে কিন্তু রুই-কাতলা। তাই অতিথি আসলে ইলিশের বদলে বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা। রইল প্রণালী।

উপকরণ

চার টুকরো রুই মাছ, এক কাপ টক দই, আধ কাপ পেঁয়াজ বাটা, দু’চা চামচ আদা বাটা, ছ’টি লবঙ্গ, এক চা চামচ দারচিনি, দু’টি তেজপাতা, আটটি কাঁচালঙ্কা, এক চা চামচ গোলমরিচ, এক কাপ পেঁয়াজকুচি, স্বাদ মতো নুন ও চিনি, দু’চা চামচ জায়ফল ও জয়িত্রীর গুঁড়ো।

প্রণালী

মাছের টুকরোগুলি প্রথমে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রের মধ্যে টক দই, আদা, রসুন ও পেঁয়াজ বাটা এবং মাছের টুকরোগুলিকে একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নিন। এর কিছু ক্ষণ পর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলি ভেজে তুলে নিন। এরপর মাছ ভাজার তেলেই পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা এবং বাকি মশলা দিয়ে কষিয়ে নিন। সামান্য চিনি দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিন। এরপর ঝোল শুকিয়ে এলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের রেজালা।

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২