“হতে চেয়েছিলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু সংসারের চাপ মাত্র ৪ বছরেই অভিনয়ে ঠেলে দিয়েছিল”: মীনা কুমারী

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ট্র্যাজেদি ক্যুইন মীনা কুমারী। অকাল মৃত্যু তারকাদের মধ্যে তিনিও একজন। মাত্র ৩৮ বছরেই প্রয়াত হয়েছেন এই অভিনেত্রী। তাই হয়তো নতুন প্রজন্মের কাছে নামটা অতটাও পরিচিত নয়। তবে বলিউড সমালোচকরা সর্বদা হিন্দি সিনেমার ‘ঐতিহাসিক অভিনেত্রী’ হিসেবে মীনা কুমারীকে বর্ণনা করেন। এছাড়াও মীনা কুমারীর আরেকটি নাম ‘ট্র্যাজেডি কুইন’, যে খেতাবটি তৎকালীন অভিনেতাদের দ্বারা অর্জিত নাম ছিল তাঁর। আজকে এই বিশিষ্ট অভিনেত্রীকে নিয়ে আলোচনা হওয়াটাও প্রাসঙ্গিক।

কারণ আজ তাঁর ৮৯ তম জন্মবার্ষিকী। হ্যাঁ, মীনা কুমারীর জন্ম হয়েছিল ১৯৩৩ সালের ১ আগস্ট। শিল্পী আলী বক্স এবং ইকবাল বেগমের পরিবারে জন্ম হয় তাঁর, জন্মসূত্রে তাঁর নাম ছিল মেহজাবিন বানো। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে আজ জানাবো, তাঁর জীবনের কয়েকটি মহান সংগ্রামের কথা। মীনার যখন মাত্র চার বছর বয়স ছিল, তখনই তাঁর বাবা আলী বক্স তাঁকে স্টুডিওতে নিয়ে গিয়ে, কন্যার জন্য কাজ চাইতে শুরু করেন। সুতরাং খুব অল্প বয়স থেকেই তিনি অর্থ উপার্জন করতে শুরু করেন। সুতরাং বলাই বাহুল্য যে, শৈশব থেকেই অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন মীনা কুমারী।

মাত্র ৪ বছর বয়সে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। তবে মৃত্যুর আগে মীনা কুমারী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মাত্র ৪ বছর বয়স থেকেই ছবিতে অভিনয় শুরু করেন। কিন্তু স্কুলের পরিবর্তে ফিল্ম স্টুডিওতে যাওয়া শুরু করা তাঁর একেবারেই পছন্দ ছিলনা। তিনি বলেন, “আমি কখনই অল্প বয়স থেকে অভিনয় বেছে নিই নি, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এখানে ঠেলে দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে স্কুলে যেতে চেয়েছিলাম, পড়াশোনা করতে চেয়েছিলাম, অন্যদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি আমাকে একজন চলচ্চিত্র অভিনেত্রী করে তোলে।” মীনার প্রথম চলচ্চিত্র ছিল, বিজয় ভাটের লেদারফেস, যেটি ১৯৩৯ সালে মুক্তি পেয়েছিল। আর তখন মীনার বয়স ছিল মাত্র ছয় বছর। আর বিজয় ভাটই তাঁর পরিচালিত সিনেমা ‘এক হি ভুল’ (১৯৪০) এর চিত্রগ্রহণের সময় মীনার নাম মাহজাবীন বানো থেকে বেবি মীনা রেখেছিলেন। এরপর ‘বচ্চন কা খেল’ (১৯৪৬) ছবিতে প্রথমবার মীনা কুমারী নাম নিয়ে অভিনয় করেছিলেন ‘ট্র্যাজেডি কুইন’।

১৯৭২ সালের মার্চ মাসে মাত্র ৩৮ বছর বয়সে অভিনেত্রীর মারা যান, মীনা তাঁর ৩৪ বছরের ক্যারিয়ারে প্রায় ৯০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তবে তাঁর লিভারে সিরোসিস হওয়ার কারণে অকালে প্রয়াত হন। অভিনেত্রী নার্গিস ছিল তাঁর বিশেষ বান্ধবী।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?