দিল্লি থেকে বঙ্গে আসছেন ১০০ ইডি আধিকারিক!

১০০ ইডি আধিকারিকের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে চাটার্ড বিমানের। কী ভাবে চলবে অপারেশন, তা নিয়ে ‘ব্লু প্রিন্ট’ তৈরি করা হয়ে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে চ্যাটার্ড বিমানে উড়ে বঙ্গে আসছেন আরও ১০০ ইডি (ED) আধিকারিক। এই রাজ্যে তাঁরা ‘অপারেশন’ চালাবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে। সূত্রের খবর, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই বিশেষ অভিযান। বলা হচ্ছে এই অপারেশন হবে ননস্টপ।

জানা গিয়েছে, ১০০ ইডি আধিকারিকের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা করা হয়েছে চাটার্ড বিমানের। কী ভাবে চলবে অপারেশন, তা নিয়ে ইতিমধ্যেই ‘ব্লু প্রিন্ট’ তৈরি করা হয়ে গিয়েছে সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, জেলায় জেলায় চালানো হবে অভিযান। ঠিক করা হয়েছে, কোন দলের নেতৃত্ব কোন আধিকারিক দেবেন, তাও।  

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে মোট ১২০ কোটি টাকা আছে বলে দাবি ইডির। অর্পিতার ২ টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা এবং ৬ কেজি গয়না। এবাদেও পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের সিজড হওয়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে আরও ৮ কোটি টাকা। এবাদেও,  ১ টি কালো ডায়েরি সহ আরও ২ টি ডায়েরি, ১৮ টি মোবাইল, ১২ ভুয়ো সংস্থার হদিশ, যার মধ্যে ৬ টিতে অর্পিতার ঘনিষ্ঠ জন, ৩ টির মালিক অর্পিতা নিজেই। উদ্ধার হয়েছে ফ্ল্যাট সহ জমির একাধিক নথি। এই তালিকায় আছে হাজার ডলার ও শিক্ষা দফতরের খাম বন্দি ৫ লক্ষ টাকা, হার্ড ডিস্ক। প্রকাশ্যে এসেছে এবং বিভিন্ন জনগণের দাবি অনুসারে তাঁদের রয়েছে, একাধিক বাগানবাড়ি ও বাড়ি। আবার, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এসএসসি টেটের সংশোধিত তালিকা উদ্ধার করা হয়েছে। সেই তালিকা ২০১২ সালের। দাবি, মিলেছে অর্পিতার বাড়ির ৭ টি সম্পত্তির দলিল ও ৩০৪ পাতার নথি।

রাজ্যের বিভিন্ন জায়গায় লুকানো টাকা ও সম্পত্তি এবং টাকার উৎসের সন্ধান জানতেই তল্লাশি চালাবে ইডি। খতিয়ে দেখা হবে, কোথা থেকে টাকা কোথায় কোথায় যেত ও কী ভাবে যেত। নগদ টাকার পাশাপাশি বিশেষ নজর দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতেও। দেখা হবে সোনার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল কোথায় কোথায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের