India vs West Indies: মার্কিন ভিসা জটে ঝুলে ম্যাচের ভাগ্য

ভিসা মঞ্জুরের আপ্রাণ চেষ্টা চলছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের চলতি টি-টোয়েন্টি (T-20)সিরিজের শেষ দুটি খেলা আমেরিকায়। এই ম্যাচ ঘিরে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। সংশয় তৈরির কারণ ভিসা। এই খবর যেদিন লেখা হচ্ছে, এখনও পর্যন্ত দুটি দল মার্কিন ভিসা (Visa) পায়নি। খবর ক্রিকেটবাজ ডট কমের।

খেলা হওয়ার কথা ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্কে (Central Broward Park), ৬ এবং ৭ অগাস্ট। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের এক সদস্য জানিয়েছে, ভিসা পাওয়ার ব্যাপারে আপ্রাণ চেষ্টা চলছে। একান্তই ভিসা (Visa) পাওয়া না গেলে বিকল্প স্থানের ম্যাচ আয়োজনের ব্যাপারেও আলোচনা শুরু হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ (Cricket West Indies) বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই ম্যাচ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল, টিম সেন্ট কিটসে পৌঁছলে ভিসা দেওয়া হবে। স্কোয়াড সেন্ট কিটস (St Kitts) পৌঁছলেও তাদের ভিসা দেওয়া হয়নি।

ফলে, স্কোয়াডকে আবার ত্রিনিদাদ (Trinidad) ফিরে আসতে হবে। সেখান থেকে ভিসার জন্য আরও একবার আবেদন করতে হবে। আবেদনে সাড়া না পেলে ম্যাচ অন্য কোথাও আয়োজনের ব্যবস্থা করতে হবে। তবে আমেরিকা (USA) যাতে দ্রুত ভিসা মঞ্জুর করে সমান্তরালভাবে সেই চেষ্টাও চলছে। সিরিজের পরের দুটি ম্যাচ সেন্ট কিটসে। আজ প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ আগামীকাল। সেন্ট কিটস (St Kitts) থেকে দেশে ফেরার খরচ রয়েছে। আবার দেশে ফিরলেও বিশ্রাম নেওয়ার সুযোগ কম। ফলে, সমস্যা সব দিক থেকেই। তাই, মার্কিন ছাড়পত্র পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের