টি-২০ বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মনে করছেন স্মিথ

প্রাক্তন এই অজি অধিনায়কের মতে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি হল বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আর কুড়ি-বিশের এই মেগা টুর্নামেন্টের মঞ্চে ভারতকেই ফেভারিট বলে মনে করছেন স্টিভ স্মিথ। প্রাক্তন এই অজি অধিনায়কের মতে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি হল বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।

ওয়ার্ম আপ ম্যাচ শেষে স্মিথ বলেন, ‘ভারত দুর্দান্ত দল। কোনও দলই ওদের মতো শক্তিশালী নয়। ওরা এই টি-২০ বিশ্বকাপের অন্যতম সেরা দল এবং ফেবারিটও। ওদের হাতে সব ধরনের অস্ত্রই রয়েছে। আর সবথেকে বড় কথা হল আইপিএল খেলার জন্য বেশিরভাগ ভারতীয় ক্রিকেটাররাই এখানে ছিল। যার ফলে পরিবেশের সঙ্গেও বেশ মানিয়ে নিয়েছে।’

বুধবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে অজিদের রীতিমতো কুপোকাত করে দিয়েছে টিম ইন্ডিয়া। কোহলিরা ৯ উইকেটে হেলায় উড়িয়ে দিয়েছে ফিঞ্চ, ম্যাক্সওয়েলদের। এই ম্যাচে ৪৮ বলে ৫৭ রান করেন স্টিভ স্মিথ। ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়াই চালান তিনি। আর এর ফলে অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেলেন বলে মনে করছেন অজি ব্যাটসম্যান। আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।    

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা