Loading live market data...
Loading active stocks...
Connecting...

নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন ‘মীরাবাই’ দেবাদৃতা

সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ দেবাদৃতা কবে পর্দায় ফিরবেন তা নিয়ে তাঁর ফ্যানেদের জিজ্ঞাসু মন এবার বোধহয় খানিক শান্ত হবে। কারণ খুব শিগগিরি নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন দেবাদৃতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কখনও ‘জয়ী’ কখনও ‘আলো’ কখনও আবার পর্দার ‘মীরাবাই’। এসব চরিত্রের মাধ্যমেই দর্শকের মনের কাছাকাছি রয়েছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। যদিও মীরাবাই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘ সময় হয়ে গেল তাঁর দেখা নেই। এদিকে তাঁর ভক্তদের তাই বেজায় মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ দেবাদৃতা কবে পর্দায় ফিরবেন তা নিয়ে তাঁর ফ্যানেদের জিজ্ঞাসু মন এবার বোধহয় খানিক শান্ত হবে। কারণ খুব শিগগিরি নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন দেবাদৃতা।

যদিও কোন ধারাবাহিক তা এখনও জানা যায়নি। তবে যা জানা গিয়েছে তা হল এবার জি বাংলা বা স্টার জলসায় নয় সান বাংলায় আসছের তাঁর নতুন ধারাবাহিক। দেবাদৃতার এই কামব্যাকে দর্শক খুশি হলেও চ্যানেল নিয়ে তাঁদের মনে খানিক খুঁতখুঁতানি রয়েই গিয়েছে। এদিকে নিজেও নতু্ন কাজ নিয়ে মুখ খোলেনি পর্দার মীরাবাই। 

ছোৎ থেকেই অভিনয়ে হাতেখড়ি। হ য ব র ল নামক একটি নাট্যগোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন দেবাদৃতা। পর্দায় না দেখা গেলেও তাঁকে নানা বিষয় করতে দেখা যায়। আর তার সবটাই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের সমস্ত কাজ ফ্যানেদের সামনে তুলে ধরেন ‘আলো’। নিজের সেলিব্রিটি ক্রাশ নিয়েও এর আগে মজার ছলে উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। বলিউডের আদিত্য রয় কাপুরই নাকি তাঁর ক্রাশ তা জানিয়েছিলেন দেবাদৃতা।  

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি