‘পরিবার ও আইনের সম্মতি ছাড়া মধুবালাকে নিয়ে কোনও কাজ করা যাবেনা’, কড়া বার্তা মধুরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল যে, খুব শীঘ্রই কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বায়োপিক আসছে। আর এই সুখবরটি জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী মধুবালার কনিষ্ঠ বোন, মধুর ব্রিজ ভূষণ নিজেই। এই ছবিটি সহ-প্রযোজনা করবেন মধুর, সেটাও তিনি জানিয়েছিলেন। এমনকি এর আগেই একটি বিবৃতিতে মধুর বলেছিলেন, তাঁর অনুমোদন ছাড়াই কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক কেউ বানাতে পারবেন না। এই নিয়ে তিনি বহুবার চলচ্চিত্র নির্মাতাদের সতর্ক দিয়েছিলেন। ৮০ বছর বয়সী মধুর আরো জানান, মধুবালার উপর যেকোনও ছবি বানাতে গেলে নিতে লাগবে তাঁর পরিবার ও আইনের অনুমতি, কারণ মধুবালা আইনি আমানত।

শোনা গিয়েছে, জুলাইয়ের শুরুতে, প্রয়াত অভিনেত্রীর কনিষ্ঠ বোন মধুর ব্রিজ ভূষণের কাছ থেকে প্রযোজকদের সঙ্গে চুক্তি হওয়ার পরেই মধুবালার বায়োপিকের ঘোষণা করা হয়েছে। এও জানা গিয়েছে, বায়োপিকটির প্রযোজনা করবে মধুবালা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড এবং ব্রিউইং থটস প্রাইভেট লিমিটেড। তিনি আরও প্রকাশ করেছেন যে, এর আগে অনেকেই মধুবালার জীবনের উপর ভিত্তি করে ‘অননুমোদিত বই বা চলচ্চিত্র’ করার চেষ্টা করেছেন অনেকেই, সেই নিয়েও তিনি ‘ইতিমধ্যে কিছু আইনি প্রক্রিয়া সেরেছেন। তিনি বারবার করে বলেছেন, “আমি অনুরোধ করছি যে কেউ আমার অনুমোদন ব্যতীত – মধুবালার জীবনীর উপর ভিত্তি করে কোন ধরনের প্রকল্পের চেষ্টা করবেন না। যদি লোকেরা আমার অনুরোধে না শোনে, তবে আমি কঠোর আইনি ব্যবস্থা নেবো এবং তাঁদের বিরুদ্ধে মামলা করা ছাড়া আমার আর কোনও উপায় থাকবে না। আর যাঁরা এই ধরনের একটি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের সকলকে আদালতে টেনে আনা হবে। আমি একজন যোদ্ধা, এবং আমি সেভাবেই লড়াই করব।” আসলে প্রয়াত অভিনেত্রী মধুবালা তাঁর নিজের জীবদ্দশায় যেসকল ভাল, মহৎ কাজগুলি করেছিলেন, সেটাই মধুবালার বায়োপিকে ফুটে উঠবে।

একটি মুম্বই ভিত্তিক প্রতিবেদন অনুসারে, অনেক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মধুবালার বায়োপিক নিয়ে আগ্রহী ছিলেন, তবে এখনও পর্যন্ত প্রযোজকরা কাস্ট এবং ক্রুদের সংক্ষিপ্ত তালিকা নির্ণয় করতে পারেননি। মধুবালা মাত্র নয় বছর বয়সেই চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। তিনি ১৯৪২ সালে শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি মূল ভূমিকায় অভিনয় করতে শুরু করেন নীল কমল (১৯৪৭) ছবিতে গঙ্গা চরিত্রের মাধ্যমে। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪। তারপর থেকে, মৃত্যুর আগ পর্যন্ত, তিনি হিন্দি চলচ্চিত্র সিনেমাকে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি মহল, নিরালা, তারানা, কালা পানি, হাওড়া ব্রিজ, চলতি কা নাম গাড়ি (১৯৫৮) এবং মুঘল-ই-আজমের মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর মধুবালা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে মারা যান।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী