মুক্তি পেল ৭৫ তম স্বাধীনতা দিবসের বিশেষ সঙ্গীত ‘হর ঘর তিরাঙ্গা’, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন কয়েক বাদেই ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। প্রত্যেক বছরের স্বাধীনতা দিবসের দিনটি আমাদের কাছে স্পেশাল। তবে এই বছরের ১৫ অগস্ট দিনটি যেন প্রত্যেকের কাছেই। তাই প্রতিটি ভারতবাসী এদিন বিশেষভাবে উদযাপন করবে যে, তা বলাই বাহুল্য। সঙ্গে প্রতিটি রাজ্যে পালিত হবে এই উৎসব। প্রায় ১০০ বছর রাজত্ব করে ইংরেজরা ভারতের রাজত্ব ছেড়েছে। আর ভারতের স্বাধীনতার জন্যে যাঁরা কঠোর সংগ্রাম, এবং আত্মত্যাগ করে ভারতকে স্বাধীন করেছেন, এদিন তাঁদেরও শ্রদ্ধা জানানো হয়। একেকজন বীর যোদ্ধার কঠিন যুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। ইংরেজদের কবল থেকে মুক্ত হয়েছে ভারতবর্ষ। আর এই বছর প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে ভারতের সংস্কৃতি মন্ত্রকও একটি বিশেষ সঙ্গীত তৈরি করেছেন। যার নাম ‘হর ঘর তিরাঙ্গা’।

আর এই গানটিতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা। ভিডিওতে সিনেমামহল, খেলাধুলামহল এবং রাজনৈতিক অনেক ব্যক্তিত্বদের দেখানো হয়েছে। এছাড়া প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস এবং কীর্তি সুরেশ, স্বাধীনতা দিবসের এই বিশেষ সঙ্গীতে দক্ষিণ ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। আর প্রভাস হলেন দক্ষিণ ভারতের একমাত্র পুরুষ অভিনেতা, যাঁকে এই গানের ভিডিওতে দেখানো হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছেন, প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন, আশা ভোঁসলে। এছাড়া অভিনয় করেছেন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, অনুপম খের, আশা ভোঁসলে, সোনু নিগম, অজয় ​​দেবগন, অক্ষয় কুমার, হার্দিক পান্ড্য, কেএল রাহুল, নীরজ চোপড়া, এবং পিভি সিন্ধু প্রমুখ সেলিব্রিটিরা। ভিডিওর শেষে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি।

 

ভিডিওটিতে প্রদর্শিত হয়েছে, খেলাধুলা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সেনাবাহিনী থেকে শুরু করে কাউন্টির মনোমুগ্ধকর ভারতের সৌন্দর্য্য, এবং ভারতের চেতনা, শক্তি এবং বৈচিত্র্য। এদিকে, কাজের ফ্রন্টে, বর্তমানে প্রভাস পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে প্রজেক্ট কে-র শ্যুটিং শুরু করেছেন, যেখানে দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনও অভিনয় করছেন। তাঁকে প্যান-ইন্ডিয়ান বিগ-বাজেট ফিল্ম আদিপুরুষ-এ ভগবান রামের ভূমিকাতেও দেখা যাবে, যেখানে সানি সিং, কৃতি স্যানন এবং সাইফ আলি খানও অভিনয় করছেন। এছাড়াও অভিনেতাকে প্রশান্ত নীল এবং শ্রুতি হাসানের সঙ্গে সালারেও দেখা যাবে। এই তিনটি প্রজেক্ট শেষ করার পর, প্রভাস সন্দীপ রেড্ডি বঙ্গের স্পিরিট-এর শুটিং শুরু করবেন।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী