Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘কাঙাল’ সুদীপ্ত সেন, জামিন পেয়েও টাকার অভাবে জেলেই যেতে হল সারদাকর্তাকে

এক সময় কোটি কোটি টাকার লেনদেন করতেন তিনি। কিন্তু টাকার অভাবে জামিন পেয়েও আবার জেলে যেতে হল সারদাকর্তা সুদীপ্ত সেনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদা কোটি কোটি টাকার লেনদেন করতেন তিনি। কিন্তু টাকার অভাবে জামিন পেয়েও আবার জেলে যেতে হল সারদাকর্তা সুদীপ্ত সেনকে। বেল বন্ড জমা দিতে না পারার জন্য আবার জেল হেফাজতে থাকতে হচ্ছে সারদাকর্তাকে।

বুধবার দুপুর ৩টে নাগাদ শ্রীরামপুর মহকুমা আদালতের এজলাসে তোলা হয় সুদীপ্ত সেনকে। হুগলি জেলার শ্রীরামপুর আদালতে সারদাকর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। আর্থিক তছরুপের সেই মামলায় দু সপ্তাহ আগেই ব্যক্তিগতভাবে হাজির হয়ে জামিনের আবেদন করেন সুদীপ্ত সেন। কিন্তু বেল বন্ড জমা দিতে পারেননি সারদা কর্তা। আর এর ফলে এদিন তাঁকে আবার জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। তবে জামিনদার জোগাড় করে তিনি জামিন নিতে পারেন বলে নির্দেশ দিয়েছে আদালত। সুদীপ্ত সেনকে(Sudipta Sen)  আবার ১৪ দিন পর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

সারদাকর্তা সুদীপ্ত সেনের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আাদালতের নির্দেশ জানান। তিনি বলেন, ‘সুদীপ্ত সেনের বিরুদ্ধে সারদার আর্থিক তছরুপের দুটি মামলা শ্রীরামপুর আদালতে রয়েছে। ১৪ দিন আগে দুটি কেসে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দেন। নিজে বেলের আবেদন করেছিলেন। কিন্তু উনি বেল বন্ড জমা দিতে পারছেন না। তিনি আদালতকে জানিয়েছিলেন আমি আর্থিকভাবে ভেঙে পড়েছি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। ব্যক্তিগত রিলিজ বন্ডে অন্যান্য কোট কনসিডার করেছে আপনিও কনসিডার করুন। আদালত জানায় যেহেতু নির্দেশ দেওয়া হয়ে গেছে তাই ব্যক্তিগত রিলিজ বন্ডে ট্রান্সফার করা যাবে না। কিন্তু এখনো সুদীপ্ত সেন জামিনদার জোগাড় করতে পারেননি। তাই আবার ১৪ দিন পর সুদীপ্ত সেনকে হাজির হতে হবে।’

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর