মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন যুবতী

মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন নববিবাহিত যুবতী। ঘটনা বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন নববিবাহিত যুবতী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামে। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে তিনি বিয়ের অনুষ্ঠানস্থলে যান।

জানা গিয়েছে, ওই যুবতীর নাম তাছমিয়া আক্তার সুরভী। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের ফুটবল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। গ্রামে হেলিকপ্টার নামায় তা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। সেখান থেকে হেলিকপ্টারে চেপে বিয়ের অনুষ্ঠানস্থল সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে যান তাছমিয়া আক্তার সুরভী। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বর আব্দুল আহাদের সঙ্গে হেলিকপ্টারে চেপে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গ্রামে পৌঁছন। ওসমানীনগর উপজেলার তাজপুরের বাসিন্দা আব্দুল আহাদ।

উল্লেখ্য কনে ও বর দুজনেরই পরিবার বিদেশে থাকেন। বিয়ে উপলক্ষে তাঁরা বাংলাদেশে এসেছেন। বর আব্দুল আহাদ যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল ওয়াহিদের ছেলে। কনে তাছমিয়া আক্তার সুরভী পর্তুগালপ্রবাসী আকলাছ মিয়ার একমাত্র মেয়ে। বিষয়টি নিয়ে সুরভীর মা সুলতানা বেগম জানান, ‘আমার একমাত্র মেয়ে সুরভী। অনেক দিনের স্বপ্ন ছিল মেয়ে স্বামীর বাড়িতে যাবে হেলিকপ্টারে চড়ে। বিয়ে হবে খুব ধুমধাম করে। আল্লাহ সেই ইচ্ছা পূরণ করেছেন। সুরভীর জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের মেয়ে ও জামাইকে সুখে রাখেন।’ বিষয়টি নিয়ে সুরভীর খুড়তুতো ভাই দিনারপুর কলেজের অধ্যাপক আলী আমজাদ বলেন, ‘কনের মায়ের ইচ্ছার পরিপ্রেক্ষিতে সুরভীকে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে বরের বাড়িতে। অত্যন্ত সুন্দরভাবে আমার বোন সুরভীর বিয়ে সম্পন্ন হয়।’

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন