কর্ণাটকের ধাঁচে ‘কুর্গ মাটন’ রাধতে চান? আজই বানিয়ে ফেলুন রইল রেসিপি

এবার চাইলে আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একটু অন্যরকমভাবে মাটনের পদ কর্ণাটকের ধাঁচে 'কুর্গ মাটন। ' 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাটনের প্রতি বাঙালির এক আলাদাই টান রয়েছে। কাজেই মাটন দিয়ে নানারকমের বাহারি ও সুস্বাদু পদ বাঙালি রান্না করেনি তা বলা ভুল। এবার চাইলে আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একটু অন্যরকমভাবে মাটনের পদ কর্ণাটকের ধাঁচে ‘কুর্গ মাটন। ‘ 

উপকরণঃ

মাটন-২৫০ গ্রাম

পেঁয়াজ -১০০ গ্রাম

লবঙ্গ-১০ গ্রাম

কাঁচালঙ্কা- ৩-৪টি

ধনেপাতা কুচি- আধ কাপ 

নুন- স্বাদমত

রসুন কুচি- ১ চা চামচ

আদা কুচি- ১ চা চামচ

গোটা জিরে- ১/২ চা চামচ 

কোকোনাট ভিনিগার-১ টেবল চামচ

গোলমরিচ- আধ চা চামচ

নারকেল তেল- প্রয়োজন মত 

প্রণালীঃ প্রথমে মাটন ভালোভাবে সিদ্ধ করে নিন। এরপর মিক্সার গ্রাইন্ডারে সিদ্ধ মাটন ছাড়া বাকি উপকরণ অর্থাৎ পেঁয়াজ কুচি, আদা, রসুন, লবঙ্গ, ধনেপাতা, গোলমরিচ ও গোটা জিরে একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটি মিহি মিশ্রণ বানিয়ে নিন। এরপরে তাতে মিশিয়ে নিন নুন। এরপর এই মিশ্রণটি সিদ্ধ করে রাখা মাংসে দিয়ে ম্যারিনেট করে নিন ভালোভাবে। এরপর মাংস ভালোভাবে ডুবো তেলে ভেজে নিন। অন্যদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাচা লঙ্কা, ধনেপাতা দিয়ে সামান্য নেড়ে নিয়ে  তাতে ভেজে রাখা মাংস টস করে নিন। এরপর তাতে মেশান কোকোনাট ভিনিগার তারপর উপর থেকে আদা কুচি ছড়িয়ে পরিবেশন করুন কর্ণাটকের ধাঁচে ‘কুর্গ মাটন’। 

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’