‘আনারসের পোলাও’ খেয়েছেন কখনও? জেনে নিন কীভাবে বানাবেন

'আনারসের পোলাও'। শুনে ভাবতেই পারেন আনারস দিয়ে কিভাবে ভিন্ন স্বাদের পোলাও তৈরি করবেন। তাহলে জেনে নিন। রইল রেসিপি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নাঘরে তৈরি হওয়া নানা প্রকারের পোলাও এর জুড়ি মেলা ভার। পোলাও খেতে ভালোবাসে না বা পোলাওতে কোনও রকম এক্সপেরিমেন্ট করেনি এমন বাঙালি বোধহয় খুবই কম আছে। আজ জানাব আপনাদের মিষ্টি স্বাদের এক পোলাও এর রেসিপি। আর তা হল ‘আনারসের পোলাও’। শুনে ভাবতেই পারেন আনারস দিয়ে কিভাবে ভিন্ন স্বাদের পোলাও তৈরি করবেন। তাহলে জেনে নিন। রইল রেসিপি।  

উপকরণঃ 

 আনারস-১ টি (মাঝারি সাইজের)

গোবিন্দভোগ চাল-আধ কেজি

গাজর টুকরো করে কাটা- আধ কাপ

গ্রিন বিনস্‌- আধ কাপ  (টুকরো করে কাটা)

লবঙ্গ- ৩-৪টি

এলাচ- ৪টি

দারচিনি- ২টুকরো

তেজপাতা- ১টি

ঘি- আধ কাপ

চিনি ও নুন- স্বাদমত 

প্রণালীঃ প্রথমে কিছুটা আনারস মাঝারি টুকরো করে কেটে নিন। কিছুটা আনারস কুরিয়ে নিয়ে রস বের করে নিয়ে তা চালের মধ্যে দিয়ে চাল ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে তেল বা ঘি গরম করে নিয়ে তাতে একে একে তেজপাতা লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে সামান্য নেড়ে নিয়ে তাতে ভাপানো গাজর ও বিনস দিয়ে দিন। এবার এই পুরো উপকরণটি ভালোভাবে নেড়ে নিয়ে তাতে তৈরি করে রাখা ভাত ঢেলে দিয়ে তাতে পরিমাণমত নুন, চিনি, আনারসের টুকরো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন ‘আনারসের পোলাও’। 

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’