সামনেই স্বাধীনতা দিবস: বঙ্গমাতাই হয়ে উঠলেন ভারতমাতা, বাংলা ও ভারত

১৯০৫ সালে সেই ছবিই হয়ে ওঠে ‘ভারতমাতা’। নাম পরিবর্তনের এই সাল মতান্তরে ১৯০৬।  মানে বঙ্গমাতাই হয়ে উঠলেন ভারতমাতা।

Share:

আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের (ABANINDRANATH THAKUR) জন্মদিবস। আপনি জানেন কি তিনিই এঁকেছিলেন ‘ভারতমাতা’ (BHARAT MATA)কে। দেশমাতার যে ছবি আমরা দেখি, সেই জলরঙের ছবি তাঁরই সৃষ্টি। ভারতমাতা ৪ হাতের। তাঁর একএক হাতে এক এক দ্রব্য আসলে ‘প্রতীক’। ‘প্রতীক’ শুধু হাতেই নেই। সমস্ত ছবিতেই রয়েছে ‘দর্শন’।

ছবির ডানদিকের ওপরের হাতে রয়েছে তাঁতবস্ত্র। যা আসলে ঐতিহ্যকে তুলে ধরে। ডানদিকের নিচের হাতে ধরা কন্ঠিমালা। যার মানে সাধনা। বামদিকের ওপরের হস্তে পুঁথি মানে জ্ঞান। আর নিচের বাম হস্তে ধরে থাকা ধানের শিষ মানে অন্ন। ভারতমাতার গেরুয়াবসন ত্যাগের প্রতীক।

জন্মভূমি মানে মা। তাই রং ও তুলিতে তিনি ‘মা’কে এঁকেছিলেন বঙ্গনারীর আদলে। ছবিটি ১৯০২ সালে এঁকেছিলেন অবন ঠাকুর। তখন নামকরণ করেছিলেন ‘বঙ্গমাতা’ (BANGA MATA)। ১৯০৫ সালে সেই ছবিই হয়ে ওঠে ‘ভারতমাতা’। নাম পরিবর্তনের এই সাল মতান্তরে ১৯০৬।  মানে বঙ্গমাতাই হয়ে উঠলেন ভারতমাতা।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জনগণমন অধিনায়ক’ আমাদের জাতীয় সংগীত। এই গানটি তত্‍সম বাংলা ভাষাতেই রচিত। হিন্দি বলে প্রচার করা হয় অবশ্য। ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম্’ রচিত বাংলা ও সংস্কৃত ভাষায় । এখানেও বঙ্গমাতা ও ভারতমাতা মিলেমিশে এক হয়ে গিয়েছে।  

–  নিসর্গ নির্যাস মাহাতো 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা