শেষ বেলা, প্রয়াণ দিবসে স্মরণে রবি ঠাকুর

কানের কাছে জপ হচ্ছে ব্রাহ্ম মন্ত্র, "শান্তম্, শিবম্, অদ্বৈতম্... তমসো মা জ্যোতির্গময়" । ঘর জুড়ে কান্নার রোল।

Share:

আবার ছোট বেলার ঘর। বহু বছর পর। পূর্ব দিকে মাথা করে বাধ্য হয়ে শুয়ে আছেন রবি।  শরীর অসাড়।  আবছা স্মৃতি ছুঁয়ে যাচ্ছে তাঁকে। এই ঘরেই না কত বেয়াদপি, চাকর বাকর অতিষ্ঠ হয়ে উঠত। আর আজ উঠবার জো টুকু নেই। মৃত্যু দেখে- শুনে ক্লান্ত রবি ঠাকুর। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও নির্বিকার। আফসোস একটাই, শেষ পর্যন্ত কাটা ছেঁড়া হলই তবে। কি যন্ত্রণা! এবার তাঁরও ছুটি নেবার পালা।

ডুকরে উঠল কবির (RABINDRANATH TAGORE) বুক। অবহেলা ক্ষমা করো ছুটি (স্ত্রী মৃণালিনী দেবীকে এই নামে সম্বোধন করতেন কবি)। মায়ের মুখ বারবার ভেসে আসছে। সেই গন্ধ! কী নরম শীতল হাত। কী উষ্ণ আঁচল।

কানের কাছে জপ হচ্ছে ব্রাহ্ম মন্ত্র, “শান্তম্, শিবম্, অদ্বৈতম্… তমসো মা জ্যোতির্গময়” । ঘর জুড়ে কান্নার রোল।

রবি নেই।… ওকি কাঁপা কাঁপা বাম হাত সরে এল বুকের কাছে, ডান হাতের পাশে। হাত জড়ো হল উল্টানো বই-এর মত। এবার সত্যি নিথর। দুপুর ১২ টা ১০ ।

গুরুদেব নেই। বাড়ি থেকে বাইরে লোক জমায়েত। শেষবার একটু দেখার জন্য। ছাদে সাধের নন্দন কাননে হাওয়া বইল। ছুটিকে রবির পাঠানো অনেক চিঠির মাঝে অভিমানে পড়ে থাকল, একটা ঘোলাটে না পাঠানো প্রত্যুত্তর। এই অভিমানী চিঠির নাম হতে পারে ‘মৃণালিনী’।

(২২ শ্রাবণ। কল্পনায় রবি ঠাকুরের শেষের সেই দিন।)

–  নিসর্গ নির্যাস মাহাতো

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা