ভুল জাতীয় পতাকার ছবি দিয়ে হাসির খোরাক বনলেন অভিনেতা সতীশ শাহ

দাবি করলেন, এই পতাকা তাঁর মা 'ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২'-এর সময় পেয়েছিলেন৷ মুলত ভারত ছাড়ো আন্দোলন আগস্ট আন্দোলন নামেও পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর ভারত ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। ইতিমধ্যেই ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও একটি ভিডিও লঞ্চ করা হয়েছে। যেখানে অভিনয় করছেন, দেশের একাধিক উচ্চবর্গীয় ব্যক্তিরা। এরই মাঝে বলিউডের প্রবীণ তারকা সতীশ শাহ (Satish Shah), একটি তিরঙ্গা পতাকা হাতে নিয়ে একটি ছবি আপলোড করলেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। সঙ্গে দাবি করলেন, এই পতাকা তাঁর মা ‘ভারত ছাড়ো আন্দোলন ১৯৪২’-এর সময় পেয়েছিলেন৷ মুলত ভারত ছাড়ো আন্দোলন আগস্ট আন্দোলন নামেও পরিচিত। ‘ভারত ছাড়ো আন্দোলন’ এর সূচনা করেছিলেন, জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী। এই আন্দোলন, ভারতে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত হয়েছিল। যার সময় ছিল, ৮ই আগস্ট ১৯৪২। আর সতীশ শাহের এই ছবি ঘিরেই বর্তমানে নেটমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। শাহের পোস্টটিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাঁরা দাবি করেছেন যে, ১৯৪৭ সালের আগে ভারতীয় পতাকার নীল চক্রের মাঝখানে অশোকচক্র ছিল না।

 

নেটিজেনরা প্রতিক্রিয়া

মঙ্গলবার সতীশ শাহ তাঁর নিজের টুইটার হ্যান্ডেলে, ভারতীয় পতাকা হাতে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় আমার মা এই তিরাঙ্গাটি পেয়েছিলেন”। ছবিটিতে শাহকে সাদা কুর্তা পায়জামায় দেখা গিয়েছে। আর এই পোস্টটি করার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে ঘিরে শুরু হয় চরম কটাক্ষ। একজন ব্যবহারকারী বলেছেন, “এটি 1942 সালে ভারতের পতাকাও নয়। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি যতদূর জানি ভারতীয় পতাকায় অশোক চক্রটি স্বাধীনতার ঠিক আগে আম্বেদকর সাহেবের দ্বারা প্রস্তাবিত হয়েছিল, তিনি ১৯৪৭ সালের জুলাই মাসে এটি গৃহীত করেছিলেন। যদিও এটি একটি ইতিহাসের একটি সুন্দরতম অংশ।”

 

আরও একজন নেটিজেন তার টুইটার হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, “জাতীয়তাবাদের নামে মানুষকে বোকা বানানো কতটা সহজ তাইনা।” ভারতবর্ষ আগামী ১৫ ই আগস্ট ২০২২-সালে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে প্রস্তুত। ইতিমধ্যেই সংস্কৃতি মন্ত্রক ‘হর ঘর তিরাঙ্গা’ ভিডিওর মাধ্যমে প্রচারাভিযান শুরু করেছেন। আর জনগণের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগ্রত করাই এই প্রচারের মূল ধারণা। বিপুল পরিমাণে জাতীয় পতাকাও তৈরি করা হচ্ছে।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন