টেট দুর্নীতি মামলায় ফের মানিককে তলব ইডি’র

নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) তলব করল ইডি (ED)। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আগামী সপ্তাহে তাঁকে কলকাতায় ইডির অফিস সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। এর আগে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সমস্ত নথি নিয়ে মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তে নেমে নাম পায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের। এরপর নিয়োগে আর্থিক লেদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তে নেমে এর আগে মানিক ভট্টাচার্যকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। সোমবার আবার তাঁকে তলব করল ইডির গোয়েন্দারা। ওইদিন সমস্ত নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গত ২৭ জুলাই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। সেই তলবের প্রেক্ষিতে সেদিন নির্দিষ্ট সময়ের আগেই সিজিও কম্পলেক্সে হাজিরা দেন মানিক ভট্টাচার্য। গত সোমবারও মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। প্রায় ৪ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন গোয়েন্দারা। এবার আগামী সোমবার আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের