চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অষ্টমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপমুখ্যমন্ত্রী হলেন তেজস্বী

নিজস্ব প্রতিনিধি, পটনা:  অষ্টমবারের মতো পাটলিপুত্রের অধীশ্বর হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। আজ বুধবার দুপুরে রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল (Governor) ফাগু চৌহান (Phagu Chowan)। নীতীশের পরে উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) হিসেবে শপথ নেন রাষ্ট্রীয় জনতা দল (RJD) সভাপতি তেজস্বী যাদব (Tejaswi Yadav)। শপথ নিয়ে্এই ‘চাচা’ নীতীশের পা ছুঁইয়ে প্রণাম করেন লালু পুত্র।  শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালুপ্রসাদ যাদবের পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi), তেজপ্রতাপ যাদব (Tejpratap Yadav), মিশা ভারতী  (Misha Bharati), জেডিইউর জাতীয় সভাপতি রাজীবরঞ্জন সিং ওরফে লল্লন সিংহ সহ মহাজোটের শরিক দলগুলির প্রথম সারির নেতারা। 

মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, ‘খুব শিগগিরই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সে্ই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিধানসভার বিশেষ অধিবেশনও ডাকা হবে।’ বিজেপির সঙ্গে জোট ভাঙার কারণ হিসেবে এদিন ফের বলেন, ‘২০২০ সালে ভোটে কম আসন পাওয়ার পরে মুখ্যমন্ত্রী  হতে চাইনি। তবুও জোট ধর্ম পালনের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু তার পর থেকেই বিজেপি লাগাতার অপমান করে চলছিল। ওদের সঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না। তাই জোট ছেড়ে বেরিয়ে এসেছি। বিজেপির সঙ্গে গিয়ে লোকসান হয়েছে।’

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালু-পত্নী রাবড়ি দেবী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৭ সালে মহাজোট ছেড়ে বেরিয়ে যাওয়া ভুল হয়েছিল বলে স্রবীকার করেছেন নীতীশজি। পুরনো ঘটনা মনে রাখতে চাই না। ক্ষমা করে দিয়েছি। বিহারের মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে ফের জেডিইউয়ের সঙ্গে জোট গড়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ