শ্রীলঙ্কা ক্রিকেট পর্ষদের চেয়ারম্যান অর্জুন রণতুঙ্গা

প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রাক্তন ক্রিকেট তারকা অর্জুন রণতুঙ্গা (Arjuna Ranatunga)। চেয়ারম্যান পদে তাঁকে নিয়োগ করেন রোষণ রণসিংহে। এর আগে চেয়ারম্যান পদে ছিলেন মাহেলা জয়বর্ধনে। ক্রীড়া মন্ত্রকের এক পদস্থকর্তা জানিয়েছেন, অর্জুন রণতুঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের আইকন। তাই, ক্রিকেট পর্ষদের চেয়ারম্যান পদে (Chairman of the National Sports Council) সর্বসম্মতিক্রমে অর্জুন রণতুঙ্গাকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের সব সদস্য প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পর্ষদ গৃহীত সিদ্ধান্তের কথা ক্রীড়া মন্ত্রকের কাছে পাঠানো হলে মন্ত্রক প্রস্তাবে সম্মতি দিয়েছে।

ক্রিকেট পর্ষদ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মাহেলা জয়বর্ধনে চেয়ারম্যান থাকাকালীন একাধিক অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠে। এই ব্যাপারে তাঁকে সাহায্য করেন কুমার সাঙ্গাকারা। ক্রিকেটমহলের একাংশের মতে, এই দুইয়ের আচরণ ছিল পক্ষপাতদুষ্ট। মূলত এই দুইয়ের জন্যই শ্রীলঙ্কা (Sri Lanka Cricket) ক্রিকেট পর্ষদের ভাবমূর্তি অনেকটাই কলঙ্কিত হয়েছে বলে মত সংখ্যাগরিষ্ঠের। সে কারণে, তারা চেয়ারম্যান পদে দ্রুত বদল চেয়েছিলেন। রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কা যখন জ্বলছে সেই সময় চলছিল আইপিএল। শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার আইপিলে অংশ নিয়েছিলেন। দেশে ফিরে তাঁদের শ্রীলঙ্কাবাসীর পাশে দাঁড়ানোর আর্জি জানান।

তবে বিতর্ক অর্জুন রণতুঙ্গাকেও (Arjuna Ranatunga) তাড়া করে বেড়িয়েছে। তোলাবাজির অভিযোগে তাঁর দুই ভাইয়ের দু’বছরে জেল হয়। এই ঘটনায় শ্রীলঙ্কায় প্রাক্তন ক্রিকেটারের ভাবমূর্তি অনেকটাই কলঙ্কিত হয়। ক্রিকেট পর্ষদের চেয়ারম্যান পদে আসীন হয়ে সেই ভাবমূর্তি উজ্জ্বল করাই অর্জুন রণতুঙ্গার প্রথম দায়িত্ব হবে বলে মত তাঁর ভক্তদের।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের