শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দার দেশত্যাগে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা দেশ ছাড়তে পারবে না বলে বুধবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভাই গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha) দেশ ছেড়ে পালিয়ে গেলেও দাদা মাহিন্দা রাজাপক্ষের (Mahinda Rajapaksha) দেশছাড়ার পরিকল্পনা ফের ধাক্কা খেল। আজ বুধবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট (Supreme Court) দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞার মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। মাহিন্দার পাশাপাশি তাঁর ভাই তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী (Former Finance Minister) বাসিল রাজাপক্ষের (Basil Rajapaksha)  বিদেশ ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে শীর্ষ আদালত।

গত কয়েক মাস ধরেই আর্থিক সঙ্কটে জর্জরিত দ্বীপরাষ্ট্র। আর তার পিছনে রাজাপক্ষে পরিবারকেই দায়ী করেছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। গত মে মাসে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষে। এমনকী তাঁর বাড়িতেও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। গত মাসে জনআন্দোলনের মুখে গত ১৪ জুলাই রাতের অন্ধকারেই কলম্বো ছেড়ে পালিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছিলেন বাসিল রাজাপক্ষে। দেশকে লুঠে নিঃস্ব করে দেওয়া মাহিন্দা ও বাসিল রাজাপক্ষে যাতে না পালাতে পারে, তার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ওই জনস্বার্থ মামলাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে শীর্ষ আদালত।

অন্যদিকে, দেশ ছেড়ে পালানো প্রাক্তন প্রেসিডেন্ট (Sri Lanka’s ousted president) গোতাবায়া রাজাপক্ষে ( Gotabaya Rajapaksa) থাইল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা চালাচ্ছেন। সূত্রের খবর, আগামিকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর (Singapore) থেকে ব্যাঙ্ককে (Bangkok ) পৌঁছনোর কথা রয়েছে তাঁর। যদিও শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্টের রাজনৈতিক আশ্রয় নিয়ে থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।  

কেন্দ্রের নিষেধাজ্ঞার উপর আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুুল দিয়ে বৃদ্ধা মায়ের দেহ দুই টুকরো করল ‘গুণধর’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?