মানবিক অস্ট্রেলিয়া, সিরিজ জয়ের পুরস্কারমূল্য শ্রীলঙ্কা শিশুদের জন্য দান

পুরষ্কার বাবদ পেয়েছে ৪৫ হাজার মার্কিন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা (Sri Lanka) সফর থেকে প্রাপ্ত পুরস্কারমূল্য সে দেশের শিশুদের জন্য দান করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে খেলায় তারা পুরস্কার বাবদ পেয়েছে ৪৫ হাজার মার্কিন ডলার। এই অর্থ তারা ইউনিসেফের তহবিলে জমা দেবে।

ইউনিসেফ বিবৃতি জারি করে বলেছে – অস্ট্রেলিয়ার(Cricket Australia) পুরুষদের ক্রিকেট স্কোয়াড স্বেচ্ছায় শ্রীলঙ্কা সফর থেকে প্রাপ্ত অর্থ সে দেশের শিশু এবং পরিবারের স্বার্থে দান করার সিদ্ধান্ত নিয়েছে। পুরস্কারের মূল্য ৪৫ হাজার মার্কিন ডলার। অধিনায়ক প্যাট কামিনস এবং অ্যারন ফিঞ্চ এই অর্থ সংগ্রহ করতে ইউনিসেফ অস্ট্রেলিয়াকে দায়িত্ব দিয়েছেন।

বর্তমানে শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের দাম (food price) এক লাফে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাভাব এতটাই যে, মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ তাদের আহারের পরিমাণ কমিয়ে দিয়েছে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পরিবহণ ব্যবস্থায়। ফলে, পডু়য়া এবং শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে প্রতিদিন স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই, সপ্তাহে এখন মাত্র তিনদিন করে ক্লাস হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট তো দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে প্রয়োজনী ওষুধপত্রের।  ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। সংকট দেখা দিয়েছে পরিশ্রুত পানীয় জলের। এই অবস্থায় অস্ট্রেলিয়া ক্রিকেট স্কোয়াড শ্রীলঙ্কা সফর থেকে প্রাপ্ত পুরষ্কারমূল্য সে দেশে শিশু এবং অর্থকষ্টে ধুঁকতে থাকা পরিবারের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিসেফের তরফ থেকে স্কোয়াডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

অধিনায়ক প্যাট কামিনস (Pat Cummins) জানিয়েছেন- শ্রীলঙ্কার মানুষের দিন কীভাবে কাটছে তা সকলেই জানে। সব থেকে বেশি কষ্ট পাচ্ছে দ্বীপরাষ্ট্রের শিশুরা। সকলের কথা ভেবে স্কোয়াড ঠিক করেছে সফর থেকে পাওয়া অর্থের পুরোটাই তাদের জন্য দান করা হবে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের