বিকিনি বিতর্ক: অধ্যাপিকাকে ঘরে ডেকে যৌনগন্ধী মন্তব্য করেছিলেন ভাইস চ্যান্সেলর

অধ্যাপিকার আইনজীবী জানান, ‘টানা দু’ঘণ্টা খাপ পঞ্চায়েত বসিয়ে একপেশে ভাবে আমার মক্কেলকে বিদ্রুপ করা হয়েছে। বাদ যায়নি যৌনগন্ধী মন্তব্যও।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার জেরে চাকরি খোয়াতে হয়েছিল কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যাপিকাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ তাঁর। এবার সেই বিকিনি বিতর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ওই অভিযোগকারিণী অধ্যাপিকা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাঁকে ডেকে যৌনগন্ধী মন্তব্য করেছিলেন বলে দাবি তাঁর।

বিকিনি বিতর্কের জেরে চাকরি হারানো ওই অধ্যাপিকার আইনজীবী ঝুমা সেন জানান, ২০২১ সালের ৭ অক্টোবর সকাল ১১ টায় তাঁর মক্কেলকে ফোন করেন সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. জে ফেলিক্স রাজ। তাঁকে ওইদিন বিকেল ৪টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আসতে বলা হয়। ওই কনফারেন্স রুমে হাজির ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক আশিস মিত্র, অধ্যাপক মেধা ভদ্র চৌধুরী, ডা. রেশমি নস্কর, ডা. সোমা সুর, সোশ্যাল ওয়ার্ক বিভাগের সেরিল ফ্রান্সিস, সেন্ট জেভিয়ার্স ল স্কুলের অধ্যাপক প্রত্যুষা দাস। সেখানে অধ্যাপিকাকে উদ্দেশ্য করে যৌনগন্ধী মন্তব্য করা হয় বলে অভিযোগ। অধ্যাপিকার আইনজীবী ঝুমা সেন বলেন, ‘টানা দু’ঘণ্টা খাপ পঞ্চায়েত বসিয়ে একপেশে ভাবে আমার মক্কেলকে বিদ্রুপ করা হয়েছে। বাদ যায়নি যৌনগন্ধী মন্তব্যও।’

উল্লেখ্য সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকাকে চাকরি থেকে সরে যেতে বাধ্য করায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. জে ফেলিক্স রাজকে নোটিস পাঠানো হয় চলতি বছরের ১ মার্চ। ওই নোটিস পাঠানোর সাত মাস আগে ২০২১ সালের ৯ আগস্ট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন বছর তিরিশের ওই তরুণী। তিনি পূর্ব যাদবপুর থানা এলাকার বাসিন্দা। সেই নোটিসের উত্তরে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যাপিকার বিরুদ্ধে ৯৯ কোটি টাকার মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে।

প্রসঙ্গত এক পড়ুয়া ওই অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবি ওই পড়ুয়ার বাবা দেখার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরেই পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে তলব করা হয় অধ্যাপিকাকে। কেন তিনি বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন তা নিয়ে তাঁকে জবাবদিহি করতে হয়। বিষয়টি নিয়ে ওই অধ্যাপিকা দাবি করেন, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে ওই ছবিগুলি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে দিয়েছিলেন। যা মাত্র ২৪ ঘণ্টার জন্য দেখা যায়। একইসঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করা রয়েছে যা যে কেউ চাইলেই তাঁর ছবি দেখতে পারেন না বলে দাবি করেন ওই অধ্যপিকা। কিন্তু সেসব কথায় কোনও কর্ণপাত না করে তাঁকে ‘চাকরি’ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের